2:54 pm, Tuesday, 22 September 2026

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

ডেস্ক রিপোর্ট :: মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দিনভর দুর্ভোগের পর রাতে কর্মবিরতি স্থগিত করেছেন সিলেটের পরিবহন শ্রমিকরা।

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেনের সঙ্গে বৈঠক শেষে মঙ্গলবার রাত ১০টায় এমন তথ্য জানিয়েছেন সিলেট জেলা বাস মিনিবাস কোচ মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন।

আলী আকবর রাজন বলেন, প্রশাসন আমাদের দাবি পূরণের আশ্বাস দিয়েছেন একইসঙ্গে এসএসসি পরীক্ষার কথা বিবেচনা করে কর্মবিরতি স্থগিতের অনুরোধ করেছেন। তাদের আশ্বাসের ভিত্তিতে আমরা কর্মবিরতি স্থগিত করছি।

এর আগে মঙ্গলবার রাত ৮টায় সিলেট সার্কিট হাউসে ওই বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেট জেলা পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন ও সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক সমন্বয় পরিষদের নেতারা।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পৃথক অভিযানে ৩৪৫ পিস কথিত ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেটে পরিবহন ধর্মঘট স্থগিত

Update Time : 07:31:47 am, Wednesday, 14 September 2022