9:51 am, Thursday, 14 May 2026

সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর টুল প্লাজায় আবারও ঘটেছে প্রাণনাশী: নিহত ২,আহত ৩৫জন

এম শাহাব উদ্দিন আহমদ:  সিলেটের ওসমানীনগর উপজেলায় বাসের ধাক্কায় একটি ইজিবাইকের (টমটম) চালকসহ দুজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

মঙ্গলবার (২৭ জুন) রাত সাড়ে ১০টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর টুলপ্লাজায় এই ঘটনা ঘটে।

নিহরা হলেন- ইজিবাইকের (টমটম) চালক জুয়েল মিয়া (২২) ও আসমা বেগম (৪৫)। এ ঘটনায় আরও ৬ জন আহত হয়েছেন বলে স্থানীয়ভাবে জানা গেছে।নিহত জুয়েল মিয়া শেরপুর নতুন বস্তির ইজ্জত আলীর ছেলে ও আসমা বেগম উপজেলার সাদিপুর ইউপির সুন্দিকলা গ্রামের সত্তার মিয়ার স্ত্রী।

তবে তাৎক্ষনিক আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মিতালী পরিবহনের যাত্রীবাহী একটি বাস শেরপুর সেতু পার হয়ে টোলপ্লাজার একটু সামনে যাত্রীবাহী একটি ব্যাটারি চালিত ইজিবাইককে (টমটম) চাপা দেয়। এরপর বাসটিও উল্টে যায়। এ সময় অটোরিকশার চালক জুয়েল মিয়া, যাত্রী আসমা বেগম ঘটনাস্থলেই মারা যান। অটোরিকশায় থাকা আরও এক যাত্রীসহ বাসে থাকা ৬জন যাত্রী আহত হন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ওসানীনগর থানার ওসি সাছুদুল আমিন বলেন, ‘নিহত দু’জনকে শেরপুর হাইওয়ে থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর টুল প্লাজায় আবারও ঘটেছে প্রাণনাশী: নিহত ২,আহত ৩৫জন

Update Time : 06:29:49 pm, Tuesday, 27 June 2023