2:38 pm, Friday, 22 May 2026

সীতাকুণ্ডে বিস্ফোরণ: মৃত্যুর মিছিলে আরও একজন

ডেস্ক রিপোর্ট :: সীতাকুণ্ডের বিএম ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় মো. নুরুল কাদের (২২) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি বিএম ডিপোতে মেকানিক হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ি চট্টগ্রামের বাঁশখালী।

আজ রোববার (১২ জুন) দুপুরে ১টা ৫৭ মিনিটে চট্টগ্রাম নগরীর পার্ক ভিউ বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। এ নিয়ে সীতাকুণ্ডের বিস্ফোরণে এখন পর্যন্ত ৪৮ জনের মৃত্যু হয়েছে।

পার্ক ভিউ হাসপাতালের জিএম তালুকদার জিয়াউর রহমান শরীফ জানান, ঘটনার পর থেকেই নুরুল কাদের পার্ক ভিউ হাসপাতালে ভর্তি ছিলেন। তার শরীরের প্রায় ৭০ শতাংশ পুড়ে যায়। রোববার দুপুরে আইসিইউতে তিনি মারা যান।

গত শনিবার (৪ জুন) রাত ৮টার দিকে বিএম কনটেইনার ডিপোর লোডিং পয়েন্টের ভেতরে আগুনের সূত্রপাত হয়। কুমিরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে প্রথমে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।

রাত পৌনে ১১টায় এক কনটেইনার থেকে অন্য কনটেইনারে আগুন ছড়িয়ে পড়ে। পরে ৭২ ঘণ্টা পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে। এখন পর্যন্ত ফায়ার সার্ভিসের ৯ কর্মীসহ ৪৮ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন চার শতাধিক।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

সীতাকুণ্ডে বিস্ফোরণ: মৃত্যুর মিছিলে আরও একজন

Update Time : 11:09:27 am, Sunday, 12 June 2022