10:11 pm, Monday, 27 July 2026

সুযোগ পেলে আবার রাজনীতিতে ফেরার ইঙ্গিত সাকিবের

ডেস্ক রিপোর্ট : আন্তর্জাতিক ক্রিকেট থেকে দূরে আছেন সাকিব আল হাসান। বর্তমানে ভিন্ন এক সময় পার করছেন দেশের সেরা অলরাউন্ডার। মাঠের ব্যস্ত সূচি থেকে কিছুটা দূরে থাকলেও এই সময়টাকে ইতিবাচকভাবেই দেখছেন বাংলাদেশের এই অলরাউন্ডার।

সম্প্রতি দ্য ডেইলি স্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বর্তমান সময় কাটানোর বিষয়টি তুলে ধরে সাকিব।

তিনি বলেন, ‘এখন মূলত পরিবারকেই সময় দিচ্ছি। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ পাচ্ছি। একভাবে দেখলে এটাকে ইতিবাচক দিকই বলা যায়।’

ক্রিকেট থেকে পুরোপুরি সরে যাননি বলেও জানিয়েছেন তিনি।

বরং সুযোগ পেলে খেলা চালিয়ে যেতে চান। একইসঙ্গে রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও ইঙ্গিত দিয়েছেন সাবেক এই সংসদ সদস্য।
সাকিব বলেন, ‘আমাদের দলের এখন কোনো কার্যক্রম নেই, তাই ক্রিকেটটা চালিয়ে যাওয়ার চেষ্টা করছি। যখন দলের কার্যক্রম শুরু হবে বা আমরা করতে পারব, তখন আবার রাজনীতিতে ফেরার চেষ্টা করতে পারি।

Tag :
About Author Information

Sirajul Islam

সুযোগ পেলে আবার রাজনীতিতে ফেরার ইঙ্গিত সাকিবের

Update Time : 08:23:24 am, Monday, 6 April 2026