8:53 am, Tuesday, 28 July 2026

সৌদির ঐতিহ্যবাহী পোশাকে রোনালদো, জানালেন ঈদের শুভেচ্ছা

ডেস্ক রিপোর্ট : মধ্যপ্রাচ্যসহ পৃথিবীর অনেক দেশেই আজ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হচ্ছে। দিনটি উপলক্ষে ভক্ত-সমর্থকদের শুভেচ্ছা জানিয়েছেন পর্তুগিজ কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদো।
আজ সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ঈদ উপলক্ষে একটি ছবিসহ পোস্ট করেছেন রোনালদো। যেখানে সৌদি আরবের ঐতিহ্যবাহী পোশাক পরিহিত অবস্থায় দেখা গেছে তাকে। তার হাতে আরবের ঐতিহ্যবাহী তলোয়ার, কাঁধে সৌদি আরবের পতাকাসদৃশ কাপড়।
পোস্টের ক্যাপশনে রোনালদো লিখেছেন, ‘সবাইকে ঈদের শুভেচ্ছা! আনন্দ, শান্তি আর ভালোবাসায় ভরে উঠুক আপনাদের জীবন। প্রিয়জনদের সঙ্গে কাটুক এক আনন্দমুখর ঈদ। ঈদ মোবারক!’
রোনালদো সম্প্রতি পর্তুগালের জার্সিতে উয়েফা নেশন্স লিগ খেলতে গিয়েছিলেন। দলকে আসরের সেমিফাইনালেও তুলেছেন এই সুপারস্টার উইঙ্গার। এরপর আন্তর্জাতিক উইন্ডো শেষে সৌদি আরবের আল-নাসর ক্লাবে ফিরেছেন তিনি। আল-হিলালের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে অনুশীলনও শুরু করে দিয়েছেন দলটির অধিনায়ক।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে পুলিশ-নাগরিক মতবিনিময়: খেলার মাঠ কমে যাওয়ায় মাদক ও স্যোশাল মিডিয়ায় আসক্তি বাড়ছে— এম নাসের রহমান

সৌদির ঐতিহ্যবাহী পোশাকে রোনালদো, জানালেন ঈদের শুভেচ্ছা

Update Time : 10:50:56 am, Sunday, 30 March 2025