স্টাফ রিপোটার: মৌলভীবাজারে সড়কে গাছ ফেলে মহাসড়কে পিকেটিং ও বিক্ষোভ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহানের নেতৃত্বে আজ সকালে ঢাকা সিলেট মহাসড়কের যুগিডর এলাকায় অবস্থান করে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে। এতে অংশ নেন,জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক জুনেদ আলম, মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক জনি আহমেদ, যুগ্ম আহবায়ক শাওন আহমেদ,পৌর ছাত্রদলের সদস্য সচিব সুলতান আহমেদ টিপু, কনকপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি হুমায়ুন আহমেদ,তায়েফ আহমেদ প্রমুখ।
জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান বলেন- সরকার পতনের একদফা আন্দোলন সফল না হওয়া পর্যন্ত ছাত্রদলের নেতাকর্মী রা রাজপথে অবস্থান করবে। তিনি বলেন,এরই মধ্যে সরকার আন্দোলনের ভয়ে সারাদেশের ন্যায় মৌলভীবাজার জেলায় ছাত্রদলের অনেকে আটক করে মিথ্যা সাজানো মামলায় কারাগারে পাঠিয়েছে। মামলা হামলা করে জনগনের ভোটাধিকার ফিরিয়ে আনা ও নির্দলীয় দল নিরপেক্ষ সরকারের আন্দোলন কিছুতেই দমাতে পারবে না।
8:16 pm, Tuesday, 28 July 2026
News Title :
সড়কে গাছ ফেলে মহাসড়কে অবরোধ ছাত্রদলকর্মীদের
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 09:02:11 am, Sunday, 5 November 2023
- 337 Time View
Tag :
Popular Post


























