9:28 pm, Monday, 27 July 2026

নয়া প্রেমে শ্রাবন্তী: চতুর্থ বিয়ে কি শিগগিরই?

বিনোদন ডেস্ক: তিনটি বিয়ে করলেও কোনো সংসারেই থিতু হতে পারেননি ওপার বাংলার আলোচিত চিত্রনায়িকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়। তৃতীয় স্বামী রোশন সিংয়ের সংসার থেকে বেরিয়ে আসার পর অভিরূপ নাগ চৌধুরী নামে এক ব্যবসায়ীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন শ্রাবন্তী। তিনিও প্রাক্তন হয়ে গেছেন।নতুন খবর হলো, আবার নাকি প্রেমে পড়েছেন শ্রাবন্তী। ভারতীয় সংবাদমাধ্যমের খবর বলছে, নায়িকার এই নয়া প্রেমিক আর কেউ নন,তার আগামী সিনেমার পরিচালক শুভ্রজিৎ মিত্র। গত কয়েক সপ্তাহ ধরে তাদের সম্পর্কের রসায়ন নিয়ে চর্চা চলছে টলিপাড়ায়।

যদিও এর আগেও যে এমন গুঞ্জন ছড়ায়নি তা নয়। চলতি বছরের শুরুর দিকেও একই ধরনের গুঞ্জনের কথা শোনা গিয়েছিল। সেসময় অবশ্য এমন কথায় বিরক্তি প্রকাশ করেছিলেন শ্রাবন্তী। তবে এখন শোনা যাচ্ছে, খবরটা মিথ্যা নয়। শ্রাবন্তীর রিলেশনশিপ স্ট্যাটাস নাকি এখন ‘সিঙ্গল’ থেকে ‘কমিটেড’ হয়েছে।

টলিপাড়ার কেউ কেউ বলছেন, শ্রাবন্তীর সঙ্গে শুভ্রজিৎ মিত্রের সম্পর্কের সূত্রপাত বেঙ্গালুরুতে গিয়ে। তারা সেখানে গিয়েছিলেন চলচ্চিত্র উৎসবে যোগ দিতে। তখন থেকেই শুরু হয়েছে একে অপরকে চেনার পালা, কাছাকাছি আসার পালা।এরপর কলকাতায় ফিরে শুভ্রজিৎ মিত্র জানান, তিনি শ্রাবন্তীকে নিয়েই ‘দেবী চৌধুরানি’ বানাচ্ছেন। হইচই করে নিজের এই সিনেমার কথা ঘোষণা করেছিলেন পরিচালক শুভ্রজিৎ। এই সিনেমায় শ্রাবন্তীর নায়ক প্রসেনজিৎ।

আপাতত শ্রাবন্তী ‘দেবী চৌধুরানি’র প্রস্তুতিতে ব্যস্ত। সিনেমার প্রয়োজনে ঘোড়ায় চড়া থেকে তলোয়ার চালানো, সবই শিখেছেন। এই প্রশিক্ষণে, সর্বক্ষণই অভিনেত্রীর সঙ্গী তার পরিচালক শুভ্রজিৎ। প্রতিটি সম্পর্কে জড়িয়ে খুব অল্প দিনেই বিয়ের পথে হেঁটেছেন শ্রাবন্তী। এবার কি তিনি চতুর্থ বিয়ের খুব কাছে? এমনই প্রশ্ন নেটপাড়ায়।অল্প বয়স থেকে অভিনয় করা শুরু করেছিলেন শ্রাবন্তী। তার বয়স যখন মাত্র ১৬-১৭, তখনই হঠাৎ করে রাজীব বিশ্বাসকে বিয়ে করে বসেন। সালটা ছিল ২০০৩ সাল। তাদের এক ছেলেও রয়েছে, ঝিনুক। বহু বছর একসঙ্গে থাকার পর ২০১৬ সালে তাদের সেই বিয়ে ভেঙে যায়।

এরপর ২০১৬ সালে মডেল কৃষ্ণ ভিরাজকে বিয়ে করে বসেন শ্রাবন্তী। বছর ঘুরতে না ঘুরতেই সে বিয়েও ভেঙে যায়। এরপর ২০১৯-এ ফের বিয়ে করেন রোশন সিংকে। সেই বিয়েও টেকেনি। বহুদিন হলো রোশনের সঙ্গে বিবাহ-বিচ্ছেদের মামলা চলছে শ্রাবন্তীর। তারই মাঝে ভাইরাল নায়িকার নয়া প্রেমের খবর।

Tag :
About Author Information

Sirajul Islam

নয়া প্রেমে শ্রাবন্তী: চতুর্থ বিয়ে কি শিগগিরই?

Update Time : 11:02:25 am, Friday, 22 December 2023