11:48 am, Friday, 22 May 2026

সময়মতো মনোনয়নপত্র জমা না দেওয়া প্রার্থীদের রিট খারিজ

ডেস্ক রিপোর্ট::দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে যেসব প্রার্থী সময়মতো মনোনয়নপত্র দাখিল করতে পারেননি, সেসব প্রার্থীর রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে ১ শতাংশ ভোটারের স্বাক্ষর না থাকা, ঋণ খেলাপি হওয়ার কারণে প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে রিটের শুনানির জন্য বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দিন ধার্য করা হয়েছে।

আজ বুধবার (১৩ ডিসেম্বর) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

৭ জানুয়ারিকে ভোটের তারিখ ধরে গত ১৫ নভেম্বর দ্বাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল।

ঘোষিত তফসিল অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর।

এর মধ্য যারা সময়মতো মনোনয়নপত্র জমা দিতে পারেননি তাদের কেউ হাইকোর্টে রিট আবেদন করেন।

সময়মতো মনোনয়ন জমা দিতে না পারা ব্যক্তিদের বিষয়ে গত শুক্রবার নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছিলেন, সময়মতো হাজির হয়ে যদি মনোনয়নপত্র জমা দিতে না পারেন, তারা হাইকোর্টে যাবেন। হাইকোর্ট নির্দেশনা দিলে রিটার্নিং অফিসার মনোনয়নপত্র গ্রহণ করবেন। হাইকোর্ট থেকে যদি তারা প্রতিকার না পান সেক্ষেত্রে নির্বাচন কমিশনের কিছু করণীয় নেই। ইসির অতিরিক্ত সচিবের এমন বক্তব্যের পর হাইকোর্টের পক্ষ থেকে এমন আদেশ এলো।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

সময়মতো মনোনয়নপত্র জমা না দেওয়া প্রার্থীদের রিট খারিজ

Update Time : 07:29:28 am, Wednesday, 13 December 2023