চৌধুরী ভাস্কর হোম: অধিক ফলনশীল ও আকর্ষণীয় হাইব্রিড বাঁধাকপি আলাদিন চাষে চমক সৃর্ষ্টি করেছেন শ্রীমঙ্গল উপজেলার ডেঙ্গারবন গ্রামের কৃষক শিপন মিয়া। লালতীরের অধিক ফলনশীল ও আকর্ষণীয় হাইব্রিড বাঁধাকপি আলাদিন চাষের সফলতায় অনান্য কৃষকদের মাঝেও সারা জাগিয়েছেন তিনি। তাঁর এমন সফলতা দেখে এ গ্রামের বেকার যুবক সহ অনেকেই এখন ঝুঁকছেন আলাদিন চাষের দিকে। অল্প খরছে অধিক লাভবান হওয়ায় বাঁধাকপি আলাদিন চাষ করতে আগ্রহী হয়ে উঠেছেন এলাকার অনেক কৃষক। এই উচ্চ ফলন শীল বীজ সকল কৃষদের মাঝে বিস্তার ঘটাতে উদ্যোগ নিয়েছে বীজ এর উৎস প্রতিষ্ঠান লাল তীর সীড।
শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের ডেঙ্গারবন গ্রামের কৃষক শিপন মিয়া। তার সাত শতাংশ জমিতে প্রথম বারের মত পরীক্ষা মূলক শুরু করেন লালতীর এর হাইব্রিড জাতের বাঁধাকপি আলাদিন চাষ। তার মাঠে এখন সবুজের সমারোহ। চারা লাগানোর ৬০ দিনের মাথায় ফসল সংগ্রহ করা শুরু করেন এই কৃষক। ওজনে বাঁধাকপি গুলো হয়ে থাকে ৩ থেকে সাড়ে ৩ কেজি। ০৭ শতাংশ জমিতে বাঁধাকপি চাষ করতে খরচ হয়েছে ৩ হাজার টাকার মতো। আর এখন মাঠ থেকে প্রতি পিছ বাঁধাকপি বিক্রি করেছেন ৪০ থেকে ৪৫ টাকা মূল্যে। প্রথম অবস্তায় ২০ হাজার টাকার বাঁধাকপি বিক্রি করেছেন কৃষক শিপন মিয়া। একর প্রতি হাইব্রিড বাঁধাকপি আলাদিন এর উৎপাদন হয় ২০ থেকে ২২ টন।
সফল কৃষক শিপন মিয়া জানান, এই প্রথম পরীক্ষা মূলকভাবে চাষ করেছি বাঁধাকপি আলাদিন। চাষে সফলতা পেয়েছি। আর শীত মৌসুমে বাজারে বাঁধাকপির চাহিদা ভালো থাকে। আলাদিনের চাহিদাও ভালো। স্থানীয়রা বাগানে এসেও ক্রয় করে নিচ্ছেন। বাণিজ্যিকভাবে হাইব্রিড বাঁধাকপি আলাদিন চাষের জন্য নতুন মাঠ তৈরী করছি।
এখানকার স্থানীয় কৃষক নারায়ন দেব সহ অনেকেই জানালেন, শিপন মিয়া হাইব্রিড বাঁধাকপি আলাদিন চাষ শুরু করার অল্প সময়ে চাষে সফল হয়েছেন। তাঁর চাষ দেখে আমাদের মাঝে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। তার এ সফলতা দেখে গ্রামের অনেকেই এই জাতটি চাষ করার পরিকল্পনা করছে।
হাইব্রিড বাঁধাকপি আলাদিন বীজ এর উৎস প্রতিষ্ঠান লাল তীর সীড লিমিটেড এর বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তী জানান, হাইব্রিড বাঁধাকপি আলাদিন এদেশের আবহাওয়া ও জলবায়ুতে সহনশীল। মধ্য থেকে ভরা মৌসুমে চাষযোগ্য হাইব্রিড জাত। চ্যাপ্টাকৃতি কপি, পাতা খুবই ঘনভাবে সজ্জিত থাকে। দেখতে আকর্ষণীয় এবং খেথে খুবই স্বাদ। আমাদের নিজস্ব উৎপাদিত একটি জাত এটি। কৃষকদের জন্য অনেকটাই আর্থিকভাবে লাভজনক।
শিপন মিয়ার মত অন্যান্য কৃষকরাও যেন তাদের অনেক অনাবাদি, খালি পড়ে থাকা জমিতে বাঁধাকপি চাষ বৃদ্ধি করেন। এ অঞ্চলে সবজি চাষ বৃদ্ধি এবং নতুন নতুন জাতের সবজির প্রসার ঘটাতে আমরা কাজ করে যাচ্ছি বলে জানান বিভাগীয় ব্যবস্থাপক তাপস চক্রবর্তী।
12:36 am, Friday, 22 May 2026
News Title :
হাইব্রিড বাঁধাকপি আলাদিন চাষে সফল কৃষক শিপন মিয়া চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 05:58:22 pm, Tuesday, 8 February 2022
- 567 Time View
Tag :
Popular Post

























