4:59 pm, Wednesday, 13 May 2026

এক ক্লিকে লাখ টাকা খোয়ালেন অভিনেত্রী

বিনোদন ডেস্ক : অনলাইন প্লাটফর্মে মাত্র এক ক্লিকে লাখ টাকা খোয়ালেন নব্বই দশকের জনপ্রিয় বলিউড অভিনেত্রী নাগমা। কেওয়াইসি ফ্রডের কবলে পড়ে এই মোটা অংকের অর্থ খুইয়েছেন এ অভিনেত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ৯৯ হাজার ৯৯৮ রুপি হারিয়েছেন ‘বাঘী’ খ্যাত অভিনেত্রী নাগমা। যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ২৮ হাজার টাকারও বেশি।

বলি তারকা প্রথমে মোবাইল ফোনে একটি এসএমএস পান। তাতে একটি লিংক ছিল। আর ওই লিংকে ক্লিক করার পর একটি ফোন আসে। ফোনে অপর প্রান্ত থেকে এক ব্যক্তি অভিনেত্রীকে বলেন, ব্যাংক অ্যাকাউন্টের কেওয়াইসি আপডেট করার জন্য আপনার সহযোগিতা প্রয়োজন।

এভাবে নাগমার ফোনের নিয়ন্ত্রণ অপর প্রান্তে থাকা ব্যক্তির কাছে চলে যায়। পরে ওই ব্যক্তি অভিনেত্রীর অ্যাকাউন্টে গিয়ে বেনিফিশিয়ারি অ্যাকাউন্ট করেন। এরপর অ্যাকাউন্ট থেকে সব অর্থ উধাও হয়ে যায়।

অভিনেত্রী বলেন, একের পর এক অন্তত ২০ বার ওটিপির এসএমএস আসে। পরে বুঝতে পারি অ্যাকাউন্ট থেকে অর্থ নিতে সফল হয়েছেন ওই ব্যক্তি। তবে খুব বেশি অর্থ খোয়াতে হয়নি, এটাই স্বস্তি।

এদিকে সংবামাধ্যমের খবর বলছে, সম্প্রতি কেওয়াইসি ফ্রডের কবলে প্রায় ৮০ জন অর্থ খুইয়েছেন। এদের সবাই একটি বেসরকারি ব্যাংকের গ্রাহক। ইতোমধ্যে কয়েক লাখ রুপি অর্থ হাতিয়ে নেয়া হয়েছে। কিছুদিন আগেই অভিনেত্রী শ্বেতা মেননও এই প্রতারণার শিকার হন। আর মুম্বাই পুলিশের সাইবার ক্রাইম সেল তদন্ত করছে এ ঘটনার।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

এক ক্লিকে লাখ টাকা খোয়ালেন অভিনেত্রী

Update Time : 09:53:27 am, Thursday, 9 March 2023