3:24 pm, Saturday, 28 November 2026

‘গোপালগঞ্জে বিকাশে ‌অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকার’

ডেস্ক রিপোর্ট : গোপালগঞ্জে বিকাশের মাধ্যমে অস্বাভাবিক লেনদেনের তথ্য পাওয়ায় সরকার সতর্কতামূলক ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সিলেট জেলার অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিদের অঙ্গ প্রতিস্থাপনের জন্য অনুদান প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, গোপালগঞ্জে বিকাশের মাধ্যমে অস্বাভাবিক লেনদেন হওয়ায় সরকার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে এবং সতর্কতা অবলম্বন করছে।

রমজানে নিত্য পণ্য সরবরাহ প্রসঙ্গে তিনি বলেন, রমজান সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ পরিস্থিতি ভালো রয়েছে।

ফলে রমজানে বাজারে পণ্যের দাম স্থিতিশীল থাকবে।
এর আগে অনুষ্ঠানে সিলেট জেলার ৪১ জন অসচ্ছল শারীরিক প্রতিবন্ধী ব্যক্তির হাতে অঙ্গ প্রতিস্থাপনের জন্য আর্থিক অনুদান তুলে দেওয়া হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

‘গোপালগঞ্জে বিকাশে ‌অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকার’

‘গোপালগঞ্জে বিকাশে ‌অস্বাভাবিক লেনদেন, সতর্ক সরকার’

Update Time : 09:02:55 am, Saturday, 28 November 2026