11:52 pm, Monday, 6 July 2026

হাকালুকি হাওরে ১শ বিঘা জমির বোরো ধান পানিতে নিচে

জুড়ী সংবাদদাতা : ভারী বর্ষণ ও ভারতের ত্রিপুরা রাজ্যের উজান থেকে আসা পাহাড়ি ঢলের পানিতে হাকালুকি হাওরের আধা পাকা বোরো ধান , কৃষকের স্বপ্ন আজ পানির নিচে তলিয়ে গেছে। মৌলভীবাজারের কুলাউড়া ও জুড়ী উপজেলায় হাকালুকি হাওরের প্রায় ১শ বিঘা জমির আধা পাকা বোরো ধান পানির নিচে। এ ছাড়া আশপাশের আরও অনেক ফসলি জমির ফসল ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে কৃষকেরা মহা দুশ্চিন্তায় পড়েছেন।ভুক্তভোগী হাকালুকি পারের কৃষক আব্দুল মজিদ (৫২) সহ আরো অনেকে বলেন, গত দু-তিন দিনের একটানা ভারী বর্ষণ ও শিলাবৃষ্টিতে আমাদের সারা বছরের একমাত্র স্বপ্ন বোরো ধান পানিতে তলিয়ে যাওয়ায় এখন আমাদের মাথায় হাত । এ ছাড়া হাকালুকি হাওরের সঙ্গে যুক্ত জুড়ী, কণ্ঠিনালা, গোগালিছড়া ও ফানাই নদী দিয়ে উজানের পাহাড়ি ঢলের পানি হূ-হূ করে প্রবেশ করছে। আজ রবিবার দুপুরে আবারও হটাৎ কালবৈশাখীসহ শিলা বৃষ্টি শুরু হয়েছে। এতে হাওরের বিভিন্ন বিলে পানি প্রবেশ করছে। সরেজমিনে রবিবার জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কন্ঠিনালার রাবার ড্যামের পশ্চিম পাশে গিয়ে দেখা যায়,হাওরের পানির নিচে থাকা আধা পাকা ধান অনেককে কেটে নৌকায় তুলে বাড়ীতে নিয়ে যাচ্ছেন। অনেক কৃষকের ধান পানিতে তলিয়ে যাওয়ায় উপায়ন্তর না দেখে মহিষ দিয়ে ধান খাওয়াতেও দেখা গেছে। এভাবে পানি বাড়তে থাকায় পাশের মেধা ও চাঙ্গুয়া বিলের ফসল ঝুঁকির মুখে পড়েছে। সেখানে প্রায় ৩ শ বিঘা জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। কুলাউড়া উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ জসিম উদ্দিন বলেন, এবার উপজেলার হাকালুকি হাওরসহ বিভিন্ন নিচু এলাকায় ৮ হাজার ৭০৪ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। ভারী বৃষ্টিতে ও উজানের ঢলে হাওর এলাকার জমিতে পানি প্রবেশ করছে। তিনি এ বিষয়ে খোঁজ নেবেন বলে জানান।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি

হাকালুকি হাওরে ১শ বিঘা জমির বোরো ধান পানিতে নিচে

Update Time : 08:38:56 am, Monday, 6 April 2026