4:11 pm, Friday, 22 May 2026

১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে জুলাইয়ের জনআকাঙ্ক্ষা প্রাধান্য পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশ যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে জুলাই বিপ্লবের জন-আকাঙ্ক্ষাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

মঙ্গলবার (২৪ মার্চ) জাতীয় সংসদে বিশেষ কমিটির বৈঠকের আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাইযোদ্ধাদের যে ইনডেমনিটি দেওয়া হয়েছে, সেটি আমরা গ্রহণ করব। এছাড়া বিগত সরকারের আমলে বিভিন্ন প্রতিষ্ঠানের যে নামকরণ করা হয়েছিল, সেগুলো পরিবর্তনের বিষয় নিয়েও সভায় আলোচনা হবে।

সব বিষয়ে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।’
এর আগে জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েব আমির মুজিবুর রহমান জানান, সংবিধান ও জন-আকাঙ্ক্ষার পরিপন্থি কোনো অধ্যাদেশে সুপারিশ করবে না তার দল।

প্রসঙ্গত, বর্তমান সংসদ অধিবেশনের প্রথম দিনেই বিগত অন্তর্বর্তী সরকারের আমলের অধ্যাদেশগুলো যাচাই-বাছাই করতে ১৪ সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়। কমিটির সভাপতি জয়নাল আবদিন।

আজ মঙ্গলবার এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হচ্ছে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

১৩৩ অধ্যাদেশ যাচাইয়ে জুলাইয়ের জনআকাঙ্ক্ষা প্রাধান্য পাবে: স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 09:30:56 am, Tuesday, 24 March 2026