11:27 am, Wednesday, 22 April 2026

১৪ বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী

বিনোদন ডেস্ক:মনে আছে কি ‘আচল’ ধারাবাহিকের সেই ‘ভাদু’কে? লম্বা চুলের মায়াবী মেয়ে। যিনি ‘আলতা ফড়িং’ সিরিয়ালের অমৃতা। মাত্র কয়েক বছরে বাংলা ধারাবাহিকে অভিনয় করে অর্জন করেছেন তারকা খ্যাতি। হ্যাঁ, বলা হচ্ছে মিষ্টি সিংয়ের কথা। এই অভিনেত্রী বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন।

টিভি নাইনের খবর, পাত্রের নাম রেমো দাস। তাদের মধ্যে ১৪ বছরের প্রেমের সম্পর্ক। সেই প্রেম এবার পূর্ণতা পেতে যাচ্ছে। বাইপাসের ধারে একটি ফাইভস্টার রেস্টুরেন্টে বিয়ের আসর বসবে তাদের।

অভিনেত্রী মিষ্টি বলেন, আগামী ১৪ মে আমার গায়ে হলুদ, মেহেদি ও সংগীত। আসলে বন্ধুদের সঙ্গে মজা করার একটি উছিলা। বিয়ে আর রিসিপশন ১৮ মে একসঙ্গে হবে।

তিনি বলেন, আমরা মন্ত্রোচ্চারণ করে বিয়ে করছি না, রেজিস্ট্রি হবে। এরপর বরমালা এবং সিঁদুরদান। সবকিছু একদিনেই করতে চাই আমরা। বিয়েতে রাজপুত থিম থাকবে। তার বাবার কিছু ফ্রেঞ্চ বন্ধু আসবে বলেও আনন্দবাজার পত্রিকাকে জানান মিষ্টি।

মিষ্টি বলেন, বিয়েতে ইন্ডাস্ট্রির সব বন্ধুরা আমন্ত্রিত। আমার আর রেমোর ছোটবেলার প্রেম। ওর রিয়েল এস্টেটের ব্যবসা। বিয়ের দিন লেহেঙ্গা পরব। তবে পরদিন, অর্থাৎ যেদিন শ্বশুরবাড়ি যাব সেদিন বেনাসরি পরব।

এ তারকার বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের জন্য আমিষ এবং নিরামিষের রকমারি পদের খাবার থাকবে। ভেটকি, চিংড়ি, পাঠার মাংস, চিকেনসহ সালাদ ও অন্যান্য খাবার তো থাকছেই।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

১৪ বছর প্রেমের পর বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন এই অভিনেত্রী

Update Time : 07:20:39 am, Saturday, 6 May 2023