5:35 am, Friday, 16 October 2026

১৯ রুশ কূটনীতিককে বেলজিয়াম ছাড়তে বলল ইইউ

আর্ন্তজাতিক ডেস্ক :: কূটনীতিবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাশিয়ার ১৯ কূটনীতিককে বহিষ্কার করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। যতদ্রুত সম্ভব তাদের বেলজিয়াম ছাড়ারও নির্দেশ দিয়েছে সংস্থাটি।

মঙ্গলবার (৫ এপ্রিল) এ কথা জানিয়েছে রয়টার্স।

এক বিবৃতিতে ইইউ জানায়, সংস্থাটির পররাষ্ট্র এবং নিরাপত্তাবিষয়ক প্রতিনিধি জোসেপ বোরেলের সিদ্ধান্ত অনুযায়ী ব্রাসেলসে ইইউ সদর দপ্তরে নিযুক্ত রাশিয়ান ফেডারেশনের ১৯ কূটনীতিক তাদের মর্যাদা বিরোধী কার্যকলাপে জড়িত ছিলেন তাই তাদের চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে ফ্রান্স, নেদারল্যান্ড, সুইডেন, বেলজিয়াম ও স্পেন রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কার করেছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

কুলাউড়ার শিববাড়িতে প্রস্তুত এক হাজার হাতের প্রতিমা: আসবেন লক্ষাধিক দর্শনার্থী

১৯ রুশ কূটনীতিককে বেলজিয়াম ছাড়তে বলল ইইউ

Update Time : 09:42:26 am, Wednesday, 6 April 2022