5:14 am, Friday, 17 July 2026

২৪ ঘণ্টায় আরও ২২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

ডেস্ক রিপোর্ট : সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ২২ জন। তবে এ সময়ের মধ্যে কোনো ডেঙ্গুরোগীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

শুক্রবার (১ জুলাই ) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টার মধ্যে সারাদেশে আরও ২২ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। নতুন আক্রান্তদের মাঝে ১৯ জন ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধাধীন। তাদের মাঝে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১৬ জন। ঢাকার বাইরে চিকিৎসা নিচ্ছেন তিনজন।

জুন মাসের ১১৮ জন ডেঙ্গুরোগীর মাঝে ঢাকার ৪৭টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ১০৯ জন। ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন নয়জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১ জুলাই পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ১১১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৯৯২ জন। ২১ জুন ডেঙ্গু আক্রান্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যায়।

২০২০ সালে করোনা মহামারিকালে ডেঙ্গুর সংক্রমণ তেমন একটা দেখা না গেলেও ২০২১ এ সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন। ওই বছর দেশজুড়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১০৫ জনের মৃত্যু হয়েছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

২৪ ঘণ্টায় আরও ২২ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

Update Time : 06:23:41 am, Saturday, 2 July 2022