12:07 am, Wednesday, 22 April 2026

২৪ ঘণ্টায় হাসপাতালে ২৩৭ ডেঙ্গু রোগী

ডেস্ক রিপোর্ট :: দেশে গত ২৪ ঘণ্টায় সারা দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ২৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে, এই সময়ে ডেঙ্গুতে নতুন করে কারও মৃত্যু হয়নি।

আজ মঙ্গলবার সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ১৯৬ জনই ঢাকার বাসিন্দা। এ সময়ে ঢাকার বাইরের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হন ৪১ জন।

বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা সর্বমোট ৭১২ জনের মধ্যে ৬০১ জনই ঢাকার বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন। আর ঢাকার বাইরে রয়েছেন সর্বমোট ১১১ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন পাঁচ হাজার ৯৩০ জন। এর মধ্যে ঢাকায় চার হাজার ৮৮৮ জন এবং ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সর্বমোট রোগী ভর্তি হয়েছেন এক হাজার ৪২ জন।

এ ছাড়া, সর্বমোট ডেঙ্গু আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে পাঁচ হাজার ১৯৮ জন। তাদের মধ্যে ঢাকায় সর্বমোট ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা চার হাজার ২৭৮ জন এবং ঢাকার বাইরে সর্বমোট ছাড়প্রাপ্ত রোগী ৯২০ জন।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ২০ জনের মৃত্যু হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

২৪ ঘণ্টায় হাসপাতালে ২৩৭ ডেঙ্গু রোগী

Update Time : 12:50:53 pm, Tuesday, 30 August 2022