3:50 am, Sunday, 30 August 2026

৩৭ ম্যাচ অপরাজিত থাকার পর অঘটনের শিকার শিয়ানতেক

ডেস্ক রিপোর্ট : ১৩৫ দিন ধরে অপরাজিত ছিলেন তিনি। একটি গ্র্যান্ড স্লাম সহ জিতেছেন ৬টি একক শিরোপা। রীতিমত উড়ন্ত ফর্মে ছিলেন পোলিশ তারকা ইগা শিয়ানতেক। অবশেষে হারতে ভুলে যাওয়া এক নম্বর তারকাকে থামালেন আলিজি কহনে। সেই সঙ্গে উইম্বলডনে বড় অঘটনের জন্ম দিলেন ফরাসি তারকা কহনে। টেনিসে বিশ্ব র‍্যাঙ্কিংয়ের এক নম্বর তারকাকে সরাসরি সেটে হারান ৩২ বছর বয়সী কহনে।

উইম্বলডন শুরুর আগে শিয়ানতেকের ফর্ম দেখে বেশিরভাগ দর্শকই ভেবেছিলেন এবারের আসরের ফাইনালে হেসে খেলেই উঠবেন তিনি। কিন্তু অল ইংল্যান্ড ক্লাবের সেন্টার কোর্টে তৃতীয় রাউন্ডে শনিবার পোলিশ তারকাকে ৬-৪, ৬-২ গেমে হারিয়ে এবারের আসরের সব চেয়ে বড় অঘটন ঘটান কহনে।

এই বছরের ফেব্রুয়ারিতে দুবাইয়ে ইয়েলেনা ওস্তাপেঙ্কোর বিপক্ষে সর্বশেষ হেরেছিলেন শিয়ানতেক। তারপর টানা ৩৭ ম্যাচ জয়ের রেকর্ড গড়েন। সঙ্গে জিতেন ছয়টি একক শিরোপা।

নারীদের এককে সবচেয়ে বেশি টানা ৩৫ জয়ের রেকর্ড আগে ছিল ভেনাস উইলিয়ামসের। সেই রেকর্ড নিজের নামে করেন এই পোলিশ তারকা।

ম্যাচ শেষে কহনে বলেন, ‘সেন্টার কোর্ট আমার জন্য স্মৃতিময় একটি জায়গা। আজ আমার ৮ বছর আগে সেরেনা উইলিয়ামসকে এই কোর্টে হারানোর কথা মনে পড়ে গেল।’

চতুর্থ রাউন্ডে অস্ট্রেলিয়ার আজলা টমলানোভিচের মুখোমুখি হবে ইগাকে থামিয়ে দেওয়া কহনে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

ভুরভুরিয়া চা-বাগানে সবুজের স্বপ্নকয়েক শতাধিক ফলজ-বনজ গাছ রোপণ

৩৭ ম্যাচ অপরাজিত থাকার পর অঘটনের শিকার শিয়ানতেক

Update Time : 07:57:45 am, Sunday, 3 July 2022