কমলগঞ্জ প্রতিনিধিঃমৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে দরিদ্র ৫০ জন শিক্ষার্থীদের মধ্যে নগদ ৫০ হাজার টাকা অর্থ বিতরণ করা হয়েছে। দুস্থ কল্যাণ সমিতি, শমসেরনগর এর আয়োজনে শনিবার (৩ জুন) বেলা ১২ ঘটিকায় হাজী মো. উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে এসব অর্থ বিতরণ করা হয়।
দু:স্থ কল্যাণ সমিতি, শমশেরনগর এর সভাপতি সৈয়দ জসীম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইমরান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শমসেরনগর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মো: আব্দুল মছব্বির, ইউপি সদস্য শেখ রায়হার ফারুক। অনুষ্ঠানে স্কুল, কলেজ ও মাদ্রাসায় অধ্যয়নরত দরিদ্র ৫০ জন শিক্ষার্থীর মধ্যে মাথাপিছু ১ হাজার টাকা হারে মোট ৫০ হাজার টাকা প্রদান করা হয়।
10:02 pm, Saturday, 11 July 2026
News Title :
৫০ জন দরিদ্র শিক্ষার্থীদের মধ্যে নগদ অর্থ বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:09:23 pm, Saturday, 3 June 2023
- 289 Time View
Tag :
Popular Post
























