সালেহ আহমদ (স’লিপক): মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার কালাপুরে পবিত্র মাহে রামাদান উপলক্ষে বন্ধু সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে অসহায় ও সুবিধাবঞ্চিত শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) বিকেল ৩টায় কালাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্ধু সমাজকল্যাণ সংস্থার সভাপতি রুবেল আহমেদ এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক রুমান আহমেদের সঞ্চালনায় অতিথি ছিলেন শ্রীমঙ্গল উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হাফিজুর রহমান তুহিন চৌধুরী, যুবদল নেতা শেখ জমশেদ আহমদ, সাবেক ইউপি সদস্য শাহনুর রহমান টুনু চৌধুরী, মিজানুর রহমান, ছালিক আহমদ।
ইফতার সামগ্রী বিতরণ আলোচনায় বক্তারা বন্ধু সমাজকল্যাণ সংস্থার এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে এলাকার প্রবাসীদের হাতে শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট তুলে দেন।
এসময় বন্ধু সমাজকল্যাণ সংস্থার নেতৃবৃন্দসহ এলাকার মুরব্বিয়ান ও যুবক সমাজ উপস্থিত ছিলেন। পরে অতিথিরা অসহায় ও সুবিধাবঞ্চিত শতাধিক মানুষের হাতে ইফতার সামগ্রী তুলে দেন। বিতরণকৃত ইফতার সামগ্রীর মধ্য ছিলো চাল, ডাল, পেয়াজ, রসুন, লবণ, ছোলা, সেমাই ও ভোজ্য তৈল।
12:10 pm, Wednesday, 22 April 2026
News Title :
শ্রীমঙ্গলের কালাপুরে বন্ধু সমাজকল্যাণ সংস্থার শতাধিক মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:01:52 pm, Saturday, 1 March 2025
- 215 Time View
Tag :
Popular Post
























