2:11 am, Wednesday, 18 November 2026

‘অভিনেতা’ দিয়ে শাকিব-রাফীর শুরু!

ডেস্ক রিপোর্ট::অনেক দিন ধরেই গুঞ্জন ছিল সুপারস্টার শাকিব খানকে নিয়ে সিনেমা করতে যাচ্ছেন সময়ের ব্যবসাসফল নির্মাতা রায়হান রাফি। ‘প্রেমিক’ নামের একটি সিনেমায় তাদের জুটি হয়ে আসার কথা ঘোষণা করেন। কিন্তু নানা ইস্যুতে পরে সেই সিনেমাটি আর হয়নি। তবে নতুন সিনেমায় জুটি হয়ে আসছেন তারা।

নতুন এই সিনেমাটির নাম ‘অভিনেতা’। এটি নির্মিত হচ্ছে দুই বাংলার যৌথ প্রযোজনায়। দেশের আলফা আই, চরকি ও ভারতীয় স্বনামধন্য প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ফিল্মস প্রযোজনা করছে বড় ক্যানভাসের এই সিনেমাটি। এমনটাই নিশ্চিত হওয়া গেছে একাধিক ঘনিষ্ঠ সূত্রে।

এ বিষয়ে পরিচালক রায়হান রাফি গণমাধ্যমকে বলেন, ‘এটা নিয়ে এখনই কিছু বলতে পারছি না। ১১ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সংবাদ সম্মেলন করে ঘোষণা করবে।’

এর আগে গতকাল শনিবার সন্ধ্যায় রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে নতুন সিনেমার ঘোষণা করে চরকি। তারা এও জানিয়েছে, ১১ ডিসেম্বর প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও একটি বড় ঘোষণা আসতে যাচ্ছে। সেদিনই শাকিব খানের নতুন এই সিনেমার ঘোষণা দেওয়া হবে বলে মিডিয়াপাড়ায় আভাস পাওয়া যাচ্ছে।

এদিকে ‘প্রিয়তমা’ সিনেমা দিয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছেন শাকিব খান। এর মধ্যেই মুম্বাইতে শেষ করেছেন নতুন সিনেমা ‘দরদ’-এর শুটিং। এখানে তার বিপরীতে রয়েছেন বলিউড অভিনেত্রী সোনাল চৌহান। চলতি মাসে এই নায়ক শুরু করবেন তার ‘রাজকুমার’ সিনেমার শুটিং। এ ছবিতে তার বিপরীতে রয়েছেন মার্কিন অভিনেত্রী কোর্টনি কফি।

Tag :
About Author Information

Sirajul Islam

‘অভিনেতা’ দিয়ে শাকিব-রাফীর শুরু!

Update Time : 07:32:37 am, Sunday, 10 December 2023