6:29 pm, Wednesday, 18 November 2026

কুলাউড়ায় বিজয় মেলা ১৩ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত

কুলাউড়া প্রতিনিধি :: মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার আয়োজনে মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে বিজয় মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যায় পৌরসভা হলরুমে এ সভার আয়োজন করা হয়। এতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

কুলাউড়া পৌর মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মেলাকে সফল করতে সবার সহযোগিতা কামনা করে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া থানার ওসি মো. আব্দুছ ছালেক, সিপিবি জেলা সভাপতি খন্দকার লুৎফুর রহমান, জেলা জাসদ সম্পাদক মইনুল ইসলাম শামীম প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি নওয়াবজাদা আলী ওয়াজেদ খান বাবু, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী ও সম্পাদক মো. খালেদ পারভেজ বখশ, পৌর আওয়ামী লীগ সম্পাদক গৌরা দে প্রমুখ।

সভায় ১৩ ডিসেম্বর থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত শহরস্থ ‘বঙ্গবন্ধু উদ্যানে’ ৫ দিনব্যাপী বিজয় মেলা করার সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া মেয়র অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদকে বিজয় মেলা উদযাপন কমিটির আহবায়ক করে একটি কমিটি ও বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলরদের নিয়ে পৃথক পৃথক উপকমিটি করার সিদ্ধান্ত নেয়া হয়।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় নতুন কুঁড়ি স্পোর্টসে (বালিকা) চ্যাম্পিয়ন হাজিপুর

কুলাউড়ায় বিজয় মেলা ১৩ থেকে ১৭ ডিসেম্বর পর্যন্ত

Update Time : 08:23:45 am, Monday, 5 December 2022