মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে তাওহীদ ইসলাম দাবা একাডেমী‘র উদ্যোগে স্ট্যান্ডার্ড দাবা টুর্নামেন্ট সমাপ্ত হয়েছে কাশীনাথ রোডস্থ তাওহীদ ইসলাম দাবা একাডেমীর অস্থায়ী কার্যালয়ে আজ ২৯ ডিসেম্বর রাতে। তাওহীদ ইসলাম দাবা একাডেমী‘র প্রতিষ্ঠাতা পরিচালক তাওহীদ ইসলাম এর সভাপতিত্বে ও দাবাডু সাহিদ আহমদ এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজ সেবক ও নাট্য ব্যাক্তিত্ব খালেদ চৌধুরী, দাবা সমিতি, মৌলভীবাজার এর সভাপতি এড. মুশতাক আহমদ মম, বিশেষ অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক মশাহিদ আহমদ। আমন্ত্রিত অতিথি হিসাবে ছিলেন- মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি জোসেপ আলী চৌধুরী, সহ-সভাপতি ও সিনিয়র সাংবাদিক দুরুদ আহমদ, সাংবাদিক রিপন আহমদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন-শিক্ষানবিশ আইনজীবি ও দাবাডু রেজাউল করিম চৌধুরী, তাওহীদ ইসলাম দাবা একাডেমী‘র সদস্য দাবাডু নজরুল ইসলাম মুজিব, ডাঃ রাধা কিশোর, ওয়াজিউল মেহেদী, সৈযদ আবু ইকবাল, জাবের আল হামিদ, মহসিন আহমদ, শুভজিৎ পাল, জ্যোতিষ, ফেরদৌস হাসান চৌধুরী, ইয়ারুফ আহমেদ ও জাহাঙ্গীর আহমদ প্রমুখ। স্ট্যান্ডার্ড দাবা টুর্নামেন্ট এ চ্যাম্পিয়ন হন- দাবাড়– ওয়াজিউল মেহেদী। রানার আপ হন- জাবের আল হামিদ ও ৩য় স্থান গ্রহন করেন- সাহিদ আহমদ। সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের প্রাইজমানি ও সম্মাননা ক্রেষ্ট তুলে দেন অতিথিবৃন্দরা।
12:00 pm, Wednesday, 18 November 2026
News Title :
তাওহীদ ইসলাম দাবা একাডেমী‘র উদ্যোগে স্ট্যান্ডার্ড দাবা টুর্নামেন্ট সমাপ্ত
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 05:48:56 pm, Friday, 29 December 2023
- 535 Time View
Tag :
Popular Post





























