6:44 pm, Tuesday, 21 April 2026

ফসলি জমির মাটি ইটভাটায় বড়লেখায় ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

বড়লেখা প্রতিনিধি::

মৌলভীবাজারের বড়লেখায় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় নেওয়ার সময় এক ইটভাটার পরিচালককে ২ লাখ টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে বড়লেখা উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন এলাকায় এই অভিযান পরিচালনা করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসাইন।

জানা গেছে, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়ন এলাকায় কৃষি জমি হতে মাটি কেটে ব্রাদার্স ব্রিকস ফিল্ডে (ইটভাটায়) নেওয়া হচ্ছিল। বিকেল সাড়ো ৪টার দিকে সেখানে অভিযান চালিয়ে ইটভাটার পরিচালক মাহমুদুর রহমান বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লাখা টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বড়লেখার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জাহাঙ্গীর হোসাইন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

ফসলি জমির মাটি ইটভাটায় বড়লেখায় ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা

Update Time : 01:27:09 pm, Saturday, 20 January 2024