8:18 pm, Tuesday, 21 April 2026

প্রত্যয় স্কিম নিয়ে বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠক

ডেস্ক রিপোর্ট :: সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীর সঙ্গে বৈঠকে বসছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আজ সোমবার (২৯ জুলাই) বিকেল সাড়ে ৪টায় শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আজ বিকেল সাড়ে ৪টায় শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের সভা আছে। সেখানে দাবি-দাওয়া নিয়ে আলোচনা হতে পারে।

এর আগে এই ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গে তাদের বৈঠক হয়। কিন্তু সমাধান না আসায় ফের আন্দোলন চালু রাখেন তারা। এবার শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী শিক্ষকদের সঙ্গে বৈঠকে বসছেন।

গত ১ জুলাই থেকে ক্লাস-পরীক্ষা বন্ধ করে কর্মবিরতিতে যান দেশের ৩৯টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের ডাকে এ কর্মসূচি পালন করছেন তারা। এ ইস্যুতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সঙ্গেও বৈঠক হয় তাদের। তবে সমাধান না আসায় আন্দোলন অব্যাহত রাখেন তারা।

এর আগে টানা ১৫ দিন অবস্থান কর্মসূচি করলেও দাবি আদায় হয়নি শিক্ষকদের। পরবর্তীতে ১৫ জুলাই কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সংঘাত শুরু হলে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যায়। এরপর থেকে মাঠের কর্মসূচিতে ছিলেন না শিক্ষকরা।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

প্রত্যয় স্কিম নিয়ে বিকেলে শিক্ষামন্ত্রীর সঙ্গে শিক্ষকদের বৈঠক

Update Time : 08:31:01 am, Monday, 29 July 2024