9:24 pm, Monday, 27 July 2026

পাকিস্তানকে ৬৪ রানে আটকে দিল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট::এশিয়ান গেমসের এবারের আসরের ফাইনাল থেকে ছিটকে গেলেও পদক জয়ের আশা রয়েছে নিগার সুলতানাদের। ব্রোঞ্জ পদক জয়ের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নেমেছে টাইগ্রেসরা। চীনের হাংজুতে আগে ব্যাট করতে নামে নিদা দারের দল। প্রথমে ব্যাট করতে নেমে মারুফা-সানজিদাদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান তুলে পাকিস্তান।

টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে পাকিস্তান। বাংলাদেশ বোলারদের সামনে দাঁড়াতেই পারেনি নিদা দারের দল।

ব্যাটিং পয়ায়ার প্লেতেই ১০ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। তবে শুরুর ধাক্কা কাটিয়ে উঠতে চেষ্টা করেও ব্যর্থ হয়েছে আলিয়া রিয়াজরা। স্বর্ণা আক্তার ও সানজিদা মেঘলাদের ঘূর্ণিতে জাদুতে চীনের মাটিতে যেন পাকিস্তানি ব্যাটারদের অসহায় আত্মসমর্পণ।

কোন ব্যাটারই ২০ রানের ঘর ছুঁতে পারেননি। ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে দ্রুত অলআউট হওয়ার শঙ্কায় পড়ে পাকিস্তান। কিন্তু শেষদিকে লোয়ার অর্ডারদের ব্যাটিং দৃঢ়তায় পুরো ২০ ওভার ব্যাটিং করতে সক্ষম হয় মুনিবা আলিরা। শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৪ রান সংগ্রহ করে পাকিস্তান।

টাইগ্রেসদের হয়ে ৩টি উইকেট নেন স্বর্ণা আক্তার ও ২টি উইকেট নেন সানজিদা মেঘলা। বাংলাদেশের ব্রোঞ্জ পদক জয়ের জন্য টপকাতে হবে ৬৫ রানের সহজ লক্ষ্য।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

পাকিস্তানকে ৬৪ রানে আটকে দিল বাংলাদেশ

Update Time : 07:15:58 am, Monday, 25 September 2023