1:38 am, Friday, 23 October 2026

ঘনকুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৮ ফেরি, তিন রুটে চলাচল বন্ধ

ডেস্ক রিপোর্ট::ঘন কুয়াশার কারণে মাঝ পদ্মায় আটকা পড়েছে ছোট-বড় আটটি ফেরি। এতে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে পাটুরিয়া-দৌলতদিয়া, আরিচা-কাজিরহাট ও ধাওয়াপাড়া-নাজিরগঞ্জ এই তিন নৌরুটে বুধবার ভোর থেকে ফেরী চলাচল বন্ধ রাখেন কর্তৃপক্ষ। ঘাট কর্তৃপক্ষ জানান, মঙ্গলবার মাঝরাত থেকেই এ তিন নৌরুটে কুয়াশা পড়তে শুরু করে। এ সময় থেকেই এই নৌরুটগুলোতে ফেরি চলাচল ব্যাহত হচ্ছিল। পরে বুধবার ভোর ৫টার দিকে কুয়াশার মাত্রা আরো তীব্র আকার ধারণ করে। এতে ফেরি চলাচলের মার্কিং পয়েন্ট ও বিকনবাতির কিছুই দেখা যাচ্ছিল না। দুর্ঘটনা এড়াতে রাতে নৌরুটগুলোতে ফেরি চলাচল সম্পূর্ণ বন্ধ ঘোষণা করেন বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। এতে মাঝ পদ্মায় আটকা পড়েছে ছোট-বড় আটটি ফেরি। এ সময় দুর্ভোগ পোহান শতশত যানবাহনের শ্রমিক, ব্যবসায়ী ও যাত্রীরা। এই তথ্য নিশ্চিত করে বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের উপমহাব‍্যবস্থাপক শাহ মো. খালেদ নেওয়াজ জানান, ঘনকুয়াশায় এই রুটগুলোতে দুর্ঘটনা এড়াতে রাত ১টার দিকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল ফের স্বাভাবিক করা হবে। এর আগে গত সপ্তাহের বুধবার ঘন কুয়াশার কারণে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে পদ্মা নদীতে যানবাহনসহ রজনীগন্ধা নামে একটি ফেরি ডুবে যায়। ফায়ার সার্ভিসের মিডিয়া সেল জানায়, ফেরিটি দৌলতদিয়া ঘাট থেকে পাটুরিয়ায় আসার সময় ৫ নম্বর ঘাটের কাছাকাছি এসে ডুবে যায়। ফেরিটিতে সাতটি ছোট ট্রাক ও দুইটি বড় ট্রাক ছিল। দীর্ঘ সময় ফেরি উল্টে গিয়ে এর বেশ কিছু অংশ পানির ওপরে ভাসমান ছিল।

Tag :
About Author Information

Sirajul Islam

দলীয় নীতি,আদর্শ ভঙ্গের অভিযোগে শ্যামলী সূত্রধরকে বিএনপি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

ঘনকুয়াশায় মাঝ পদ্মায় আটকা ৮ ফেরি, তিন রুটে চলাচল বন্ধ

Update Time : 07:59:30 am, Wednesday, 24 January 2024