12:19 pm, Wednesday, 18 November 2026

প্রথমবার কোপা আমেরিকার মঞ্চ মাতাবেন শাকিরা

ডেস্ক রিপোর্ট :: কলম্বিয়ান গায়িকা শাকিরার পরিচিতি কিংবা জনপ্রিয়তা বিশ্বব্যাপী। সুপার বোল এবং তিনটি বিশ্বকাপের মতো বড় বৈশ্বিক ইভেন্টে পারফরম্যান্স করে নজড় কেড়েছেন তিনি। এবার কোপা আমেরইকার ফাইনালে মঞ্চ মাতাবেন শাকিরা।

আগামী ১৪ জুলাই (রোববার) অনুষ্ঠিত হবে কোপা আমেরইকার ফাইনাল। এর মধ্যবিরতিতে মঞ্চ মাতাতে দেখা যাবে পপ তারকা শাকিরাকে। বিষয়টি লাতিন আমেরিকার আমেরিকার ফুটবলের মহাদেশীয় নিয়ন্ত্রক সংস্থা কনমেবল থেকে মঙ্গলবার (৯ জুলাই) নিশ্চিত করা হয়েছে।

প্রথমবারের মতো কলম্বিয়ান গায়িকা ফুটবলের এই টুর্নামেন্টে পারফর্ম করবেন। রাত ৮টায় নির্ধারিত ম্যাচের মধ্যবিরতিতে (হাফ টাইম) গান গাইবেন তিনি। মার্কিন যুক্তরাষ্ট্রের মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া ফাইনাল ম্যাচে প্রায় ৫৪ হাজার লোক উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।

কনমেবলের সভাপতি আলেহান্দ্রো ডোমিঙ্গেজ এক বিবৃতিতে বলেছেন, শাকিরা একজন অসাধারণ দক্ষিণ আমেরিকান তারকা যিনি সমগ্র বিশ্বকে মুগ্ধ করেছেন। তার গানগুলো গ্রহের প্রতিটি কোণে গাওয়া হয় এবং সবাইকে নাচের তালে মাতিয়ে দিয়ে তার শিল্পকে একটি বৈশ্বিক ঘটনায় রূপান্তর করে, যা সীমানা অতিক্রম করে লাখ লাখ মানুষ উপভোগ করে। আমরা নিশ্চিত যে কোপা আমেরিকা ইউএসএ ২০২৪-এ তার পারফরম্যান্স খেলাধুলার মাধ্যমে সুস্থতা এবং ঐক্যের বার্তাকে প্রতিফলিত করবে।

কার্ডি বি কে ফিচার করা তার গান ‘পুন্তেরিয়া’ টেলিভিসাইউনিভিশনের ২০২৪ কোপা আমেরিকা কনমেবল কভারেজের অফিসিয়াল গান। মার্কিন যুক্তরাষ্ট্রে কনমেবল এবং কনকাকাফ-এর ১৬টি দলের অংশগ্রহণে এবারের কোপা আমেরিকা গেল ২০ জুন শুরু হয়ে ১৪ জুলাই শেষ হবে।

এদিলে, মার্চ মাসে নিজের ১২তম স্টুডিও অ্যালবাম ‘লা মুজেরেস ইয়া নো লোরান’ মুক্তি দেন শাকিরা। এরপর বিলবোর্ড ২০০-এ ১৩ নম্বরে অবস্থান করছে এবং শীর্ষ অ্যালবাম বিক্রিতে ২ নম্বরে উঠে এসেছে এটি।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রথমবার কোপা আমেরিকার মঞ্চ মাতাবেন শাকিরা

Update Time : 07:42:15 am, Thursday, 11 July 2024