4:51 pm, Wednesday, 18 November 2026

শাহরুখকন্যা সুহানার যেমন পুরুষ পছন্দ

ডেস্ক রিপোর্ট : বলিউড সুপারস্টার শাহরুখ খান। তারকাদের পাশাপাশি তাদের সন্তানরাও খবরের শিরোনামে থাকেন। এর ব্যতিক্রম নন শাহরুখকন্যা সুহানা খানও। খুব শিগগিরই জোয়া আখতারের নতুন সিরিজ ‘দি আর্চিজ’-এর মাধ্যমেই অভিনেত্রী হিসেবে হাতেখড়ি হবে সুহানার।

এই ছবিতে ভেরোনিকা লজের চরিত্রে দেখা যাবে সুহানাকে।

মাঝে মধ্যেই নানান কাণ্ডে আলোচনায় আসেন তিনি। এবার জানালেন প্রেমের জন্য কেমন পুরুষ পছন্দ তার।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সুহানাকে প্রশ্ন করা হয়, ভেরোনিকা কী করবে যদি দেখে তার প্রেমিক কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব দিচ্ছে? এর জবাবে সুহানা বলেন, ভেরোনিকার কাছে ছেলেদের লম্বা তালিকা আছে, যারা ওর পেছনে লাইন দিয়ে পড়ে থাকে। আর প্রেমিক এ রকম করলে ও নিজেও অন্য ছেলের সঙ্গে বন্ধুত্ব করে নেবে।

পর্দায় যেমনই হোক না কেন, বাস্তবের সুহানা কিন্তু একেবারেই আলাদা। বলা যায়, এক পুরুষেই বিশ্বাসী তিনি।

এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ভেরোনিকা এমন করলেও, সুহানা কিন্তু তা কখনোই করবে না। আমার প্রেমিক আমার পেছনে এমন কিছু করছে, জানতে পারলে সেই সম্পর্কই ভেঙে দেব। আমার এ রকম পুরুষ পছন্দ যে এক নারীর সঙ্গে সারা জীবন কাটাবে।

তবে দীর্ঘদিন ধরে বলিপাড়ায় জোর গুঞ্জন রয়েছে, অমিতাভ বচ্চনের নাতি অগস্ত্যের সঙ্গে নাকি প্রেমের সম্পর্কে জড়িয়েছেন সুহানা। গত বছরের আগস্ট মাস থেকেই নাকি দুজনের রসায়ন জমেছে। তবে এখনই কিছু প্রকাশ্যে আনতে নারাজ সময়ের চর্চিত এই জুটি। আর তাদের এই সম্পর্কে সম্মতি রয়েছে দুই পরিবারেরও।

Tag :
About Author Information

Sirajul Islam

শাহরুখকন্যা সুহানার যেমন পুরুষ পছন্দ

Update Time : 02:02:30 pm, Thursday, 31 August 2023