1:51 am, Wednesday, 18 November 2026

মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় শিক্ষানবিশ আইনজীবী খুন, আহত অপর দুই ভাই

স্টাফ রিপোটার: মৌলভীবাজারে শ্রীমঙ্গলে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় শিক্ষানবিশ আইনজীবী ইমাদ উদ্দিন রকিব নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে তার অপর দুই ভাই। ঘটনার সাথে জড়িত সন্দেহে পুলিশ দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে।
পুলিশ ও এলাকাবাসি সুত্রে জানাযায়, উপজেলার সিন্দুরখার ইউনিয়নের তেলিআবদা গ্রামের খলিল মিয়া ও আজিম উদ্দিন গং এর মধ্যে ৪২ শতাংশ ধানি জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ অবস্থায় শুক্রবার সকাল সাড়ে ১১টায় আজিম উদ্দিনের তিন ছেলে ট্রাক্টর নিয়ে জমিতে হাল চাষ করতে গেলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়।
এক পর্যায়ে খলিল মিয়ার লোকজন আজিম উদ্দিনের ছোট ছেলে শিক্ষানবিশ আইনজীবী রকিব বুকে টেটাবিদ্ধ হন। একই ভাবে অপর ভাই হেলাল উদ্দিন ও রইছ উদ্দিন টেটাবিদ্ধ হয়ে আহত হন। আহতবস্থায় তাদের শ্রীমঙ্গল উপজেলা ৫০ শয্যা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইমাদ উদ্দিন রকিবকে মৃত ঘোষনা করেন। হেলাল উদ্দিনকে গুরুতর আহতবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতাল পাঠানো হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর ভাই রইছ উদ্দিনকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
নিহত রকিবের পিতা আজিম উদ্দিন জানান, একই গ্রামের রুপ তালুকদারের স্ত্রী জরিনা বেগমের কাছ থেকে ৪২ শতক জমি ক্রয় করেন ভোগদখল করে আসছিলেন। এই জমির পূর্ব মালিক ছিলেন খলিল মিয়া গং। বিগত আরএস রেকর্ডে এই জমি চলে যায় খলিল মিয়া গংদের নামে। এ নিয়ে একাধিক সালিসে সমাধান না হলে তিনি মৌলভীবাজার দেওয়ানী আদালতে মামলা করেন। তিনি জানান, তার ছেলে ইমাদ উদ্দিন রকিব সিলেট লিডিং ইউনিভার্সিটি থেকে আইন শিক্ষায় অনার্স মাস্টার্স করে মৌলভীবাজার জেলা জজ আদালতে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছেন। বর্তমানে বার কাউন্সিলের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজারে জমি সংক্রান্ত বিরোধের জেরধরে প্রতিপক্ষের হামলায় শিক্ষানবিশ আইনজীবী খুন, আহত অপর দুই ভাই

Update Time : 09:40:04 am, Friday, 12 July 2024