3:49 am, Sunday, 7 June 2026

রাবির বঙ্গবন্ধু হলে আন্দোলনকারীদের আগুন, ভেতরে আটকা শিক্ষার্থীরা

ডেস্ক রিপোর্ট :: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বঙ্গবন্ধু হলে আগুন দিয়েছেন কোটা সংস্কার ইস্যুতে আন্দোলনকারীদের একাংশ। ভেতরে আটকা আছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে হলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিকেল ৩টার দিকে রাবিতে লাঠিসোঁটা নিয়ে প্রবেশ করেন আন্দোলনকারীরা। এরপর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু হলের নিচতলায় থাকা ১০-১৫টি মোটরসাইকেলে আগুন দেন তারা। এসময় আগুন ছড়িয়ে পড়লে ভেতরে আটকা পড়েন হলের সাধারণ শিক্ষার্থীরা।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের সদস্যদের আসতে দেখা যায়নি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপচার্য গোলাম সাব্বির সাত্তার বলেন, ‘আন্দোলনকারীরা বঙ্গবন্ধু হলের নিচতলায় আগুন দিয়েছে। আগুন নেভানোর কাজ চলছে।’

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাহারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী গ্রেপ্তার

রাবির বঙ্গবন্ধু হলে আন্দোলনকারীদের আগুন, ভেতরে আটকা শিক্ষার্থীরা

Update Time : 10:39:58 am, Tuesday, 16 July 2024