10:29 am, Wednesday, 18 November 2026

লেভার জোড়া গোলে বার্সেলোনার জয়

ডেস্ক রিপোর্ট :: রবার্ট লেভান্ডভস্কির নৈপুণ্যে ভালেন্সিয়াকে ২-১ গোলে হারিয়ে লা লিগায় শুভসূচনা করল বার্সেলোনা। পিছিয়ে পড়ার পর এদিন বার্সার হয়ে দুটি গোলই করেন লেভা। শনিবার (১৭ আগস্ট) রাতে নতুন মৌসুমে লা লিগার প্রথম রাউন্ডে ভালেন্সিয়ার মেস্তায়া স্টেডিয়ামে খেলতে আসে বার্সা। আক্রমণ ও প্রতিআক্রমণে উত্তেজনায় ঠাঁসা খেলার প্রথমার্ধেই হুগো দুরোর গোলে এগিয়ে গিয়েছিল ভ্যালেন্সিয়া। সেই অর্ধেই যোগ করা সময়ে কাতালানদের সমতায় ফেরান লেভানদোভস্কি। দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে বার্সেলোনাকে জয়সূচক গোল এনে দেন এই পোলিশ তারকা। লিগে প্রথম রাউন্ডে মাঠে নামার আগে বেশ বেকায়দায় ছিল বার্সা। ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে গেছেন ইলকায় গুন্দোয়ান, গাভি, রোনাল্ড আরাউহো, ফ্রেঙ্কি ডি ইয়ং ও আনসু ফাতি। চলতি দলবদলে লাইপজিগ থেকে দলে ভেড়ানো দানি ওলমোকেও এখন পর্যন্ত নিবন্ধন করতে পারেনি তারা। চ্যালেঞ্জটা তাই বেশ কঠিনই ছিল নতুন কোচ হ্যান্সি ফ্লিকের জন্য।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টানা দশবার সিরিজ হারল ওয়েস্ট ইন্ডিজ প্রথমার্ধে দুই দলই বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছে। ১৩ মিনিটের মাথায় সতীর্থের ক্রসে ঠিকঠাক হেড করতে পারেননি ভ্যালেন্সিয়ার রাফা মির। ১৯ মিনিটে বক্সের বাইরে থেকে রাফিনিয়ার বুলেট গতির শট ফিরিয়ে দেন ভ্যালেন্সিয়ার গোলরক্ষক মামারদাশভিলি। এর একটু পরেই দিয়েগো লোপেসের ক্রস বার্সা ডিফেন্ডার পাউ কুবরেসির পায়ে লেগে জালে জড়িয়ে যাচ্ছিল। শেষ মুহূর্তে ঠেকান টার স্টেগান। তবে ৪৪ মিনিটে আর শেষ রক্ষা হয়নি কাতালানদের। লোপেসের বাড়ানো ক্রস হেডে জালে জড়ান হুগো দুরো। শুরুতে লাইনসম্যান অফসাইডের পতাকা তুললেও পড়ে ভিএআর দেখে গোলের বাঁশি বাজান। প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে বার্সার মার্ক কাসাদোর শট ঠেকান ভ্যালেন্সিয়ার এক ডিফেন্ডার। পরের মিনিটেই টার স্টেগানের ভুলে বল পায় দুরো। তার শট দুইবারের চেষ্টায় ঠেকান কুবরেসি। যোগ করা সময়ের পঞ্চম মিনিটে বার্সেলোনাকে সমতায় ফেরান লেভানদোভস্কি। আলেহান্দ্রো বালদের ক্রসে ভলি করে গোলমুখে বল বাড়ান লামিনে ইয়ামাল। স্লাইডিং শটে বল জালে জড়ান পোলিশ স্ট্রাইকার। দ্বিতীয়ার্ধে গোলের জন্য অপেক্ষা করতে হয়নি বার্সাকে। দ্বিতীয় মিনিটেই রাফিনিয়াকে ডিবক্সে ফেলে দিলে রেফারি পেনাল্টির বাঁশি বাজান। স্পটকিকে বল জালে পাঠান লেভানদোভস্কি। ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই নিয়ে চার ম্যাচে ষষ্ঠ গোল করলেন এই পোলিশ স্ট্রাইকার। ৫৭ মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল বার্সা। ইয়ামালের থ্রুবল ধরে বক্সে ঢুকে পড়েছিলেন তরেস। কিন্তু তার নেয়া শট ঠেকিয়ে দেন মামারদাশভিলি। ৭০ মিনিটে লেভার একটি শট প্রতিহত হয় রক্ষণদেয়ালে। তরেসের বদলি হিসেবে নামা পেদ্রি ৮৫ মিনিটে নিচু শট নিয়েছিলেন। কিন্তু সেই শট বাইরে দিয়ে যায়। শেষ পর্যন্ত জয় নিয়েই মাঠ ছাড়েন কাতালানরা।

Tag :
About Author Information

Sirajul Islam

লেভার জোড়া গোলে বার্সেলোনার জয়

Update Time : 07:31:25 am, Sunday, 18 August 2024