6:14 am, Wednesday, 22 April 2026

ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা এড়াতে পারব?— প্রশ্ন সিয়ামের

ডেস্ক রিপোর্ট : ফিলিস্তিনের গাজায় চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর বর্বরতা। অবরুদ্ধ ওই শহরে নির্বিচারে হামলা চালাচ্ছে আগ্রাসনবাদী রাষ্ট্রটি।
পাখির মতো মরছে মানুষ। আহতদের চিৎকারে ভারি আকাশ-বাতাস।

গাজার এমন পরিস্থিতিতে হতবাক বিশ্ব মানবতা। তা ছুঁয়ে গেছে ঢালিউড অভিনেতা সিয়াম আহমেদকেও।

রোববার (৬ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন এই অভিনেতা।

ফিলিস্তিনের পতাকা নকশায় ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা একটি পোশাকের ছবিসহ দেওয়া ওই পোস্টে তিনি লিখেছেন, `আমি যখন এই পোস্ট লিখছি ততক্ষণে গাজার অস্তিত্ব কী মুছে গেছে? আমরা কি পারলাম না এই শহরটাকে, এই দেশটাকে বাঁচাতে? ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা কেউ এড়াতে পারবো?’

সিয়াম আরও লিখেছেন, ‘ফিলিস্তিনের জন্য আমার মনের কান্না কখনো থামাতে পারিনি। যখন ‘জংলি’র গল্প লেখা হচ্ছিল তখনও পাখির জায়গায় আমি বারবার ফিলিস্তিনি শিশুদেরই কল্পনা করতাম। আমরা কি শিশুদের জন্য একটা সুন্দর পৃথিবী উপহার দিয়ে যেতে পারবো না? যখন যুদ্ধবিরতি চলছিল তখনও আমি শান্তি পাচ্ছিলাম না। শুধু মনে হতো, এই বিরতি কতক্ষণের? কতক্ষণ এই মানুষগুলো বাঁচবে আসলে? এই যে ঈদের পরপরই তাদের ওপর নরক নেমে এলো, তার দায় কি এই পৃথিবী নেবে না? এই ওয়ার্ল্ড লিডারস, ইসলামিক স্কলারস, নোবেল লরিয়েটস, সাধারণ মানুষ, আমরা কেউ কি এড়াতে পারবো এর দায়? আল্লাহ, তুমি জান্নাতের দরজা খুলে দাও। এই পৃথিবী আর গাজাবাসীর জন্য নয়। আমরা পারিনি, আমরা পারলাম না। ’

বছর দুয়েক আগে ইসরায়েলের আগ্রাসন চলাকালে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়েছিলেন বিশ্বের বড় বড় তারকারা। সিয়ামও ছিলেন সে দলে। সেসময় একটি অনলাইন শপিংয়ের ক্যাম্পেইনে অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন সিয়াম। তার পরনে ছিল সাদা রঙের একটি স্যুট। যার একপাশে ফিলিস্তিনের জাতীয় পতার রঙে এক উড়ন্ত পায়রার এমব্রয়ডারি ডিজাইনের নকশা লক্ষ্য করা গিয়েছিল। তার মাঝে লেখা—ফ্রি ফিলিস্তিন।

Tag :
About Author Information

Sirajul Islam

কুলাউড়ায় ভাঙাচোরা সড়কে মানুষের চরম ভোগান্তি

ফিলিস্তিনের এই ধ্বংসাবশেষের দায় কি আমরা এড়াতে পারব?— প্রশ্ন সিয়ামের

Update Time : 08:42:37 am, Monday, 7 April 2025