10:27 am, Thursday, 14 May 2026

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে থাকবেন মিরাজও

ডেস্ক রিপোর্ট : গাজার সাধারণ মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর নির্মম ও বর্বর হামলা চলছেই। এর প্রতিবাদে সরব হয়েছেন বাংলাদেশের মানুষ।
করছেন অনেক কর্মসূচি। এবার ‘মার্চ ফর গাজা’ নামে সবচেয়ে বড় কর্মসূচি ঘোষণা করেছে ‘প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ’। যেখানে বিভিন্ন ইসলামি স্কলারদের পাশাপাশি যোগ দিচ্ছেন ক্রিকেটাররাও।

শুরুতে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার ঘোষণা দেন মাহমুদউল্লাহ রিয়াদ। এবার মেহেদি হাসান মিরাজও ফেসবুকে এই কর্মসূচিতে অংশগ্রহণ করার কথা বলেন। পাশাপাশি সবাইকে যোগ দেওয়ার আহ্বান জানান। নিজের ফেসবুকে এক ভিডিও বার্তায় এসব বলেন মিরাজ। তিনি ক্যাপশনে লিখেন, ‘আগামী শনিবার, ১২ই এপ্রিল, দুপুর তিনটায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে অনুষ্ঠিত হতে যাওয়া ‘মার্চ ফর গা’জা কর্মসূচিতে যোগ দিচ্ছি আমি। আপনিও আসছেন তো?’

এর আগে এক ভিডিও বার্তায় মাহমুদ উল্লাহ বলেন, “আগামী ১২ এপ্রিল (শনিবার) বিকেল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত ‘মার্চ ফর গাজা’ শিরোনামে একটি কর্মসূচি অনুষ্ঠিত হবে। আসুন, আমরা সবাই মিলে, সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই। ”

গাজায় প্রতিনিয়ত চালানো হামলায় হতাহতের সংখ্যা বাড়ছেই। এই পরিস্থিতিতে ক্রীড়াবিদদের এ ধরনের সরব অবস্থান বাংলাদেশের মানুষের আন্তর্জাতিক সংহতির বার্তাকে আরও জোরদার করছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

‘মার্চ ফর গাজা’ কর্মসূচিতে থাকবেন মিরাজও

Update Time : 08:53:38 am, Wednesday, 9 April 2025