9:55 pm, Thursday, 21 May 2026

মেডিকেল টেকনোলজিষ্ট গৌতম এন্দ ও সহকারী শিক্ষিকা অলকা দেব দ্বয়ের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলা দায়ের

ষ্টাফ রিপোর্টার: হবিগঞ্জ জেলার বাহুবল থানাধীন নন্দনপুর গ্রামের গৌতম এন্দ ও তার স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা অলকা দেব দ্বয়কে আসামী করে বিগত ০৮/০৩/২০২৫ইং বাহুবল থানায় একটি হত্যা মামলা ও একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। গৌতম এন্দ ও তার স্ত্রী অলকা দেব পলাতক থাকায় পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। স্থানীয় সূত্রে জানা যায়, গৌতম এন্দ উপজেলা হেলথ কমপ্লেক্স হবিগঞ্জ সদর এর মেডিকেল টেকনোলজিষ্ট এবং তিনি নবারুন যুব সংঘের সভাপতি, এছাড়া নন্দনপুর বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানও রহিয়াছে। বিগত ০৮/০৩/২০২৫ইং সকাল ০৮.০০ ঘটিকায় গৌতম এন্দ ও অলকা দেব দ্বয়ের বসতবাড়ির পুকুরের পারে নন্দনপুর গ্রামের মৃত আফরোজ মিয়ার পুত্র কাসেম মিয়া এর লাশ পাওয়া যায়। পুলিশ সংবাদ পাইয়া ঘটনাস্থলে আসিয়া লাশ উদ্ধার করে, লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে এবং ময়না তদন্তের জন্য লাশ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতাল হবিগঞ্জ প্রেরন করে। এ সময় ঘটনাস্থল হইতে একটি ভারতীয় পিস্তল উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নন্দনপুর গ্রামের কাসেম মিয়া এর নিকট আত্মীয় আরজু মিয়া বাদী হয়ে গৌতম এন্দ কে ১নং ও তার স্ত্রী অলকা দেব কে ২নং আসামী করে বাহুবল থানায় বিগত ০৮/০৩/২০২৫ইং একটি হত্যা মামলা দায়ের করে। ঐ তারিখে গৌতম এন্দ ও তার স্ত্রী অলকা দেব দ্বয়ের বিরুদ্ধে বাহুবল থানা পুলিশ রঞ্জিত মালাকার বাদী হয়ে গৌতম এন্দ কে ১নং ও তার স্ত্রী অলকা দেব কে ২নং আসামী করে অস্ত্র আইনে বাহুবল থানায় একটি মামলা দায়ের করে। গৌতম এন্দ ও তার স্ত্রী অলকা দেব পলাতক থাকায় পুলিশ তাদের গ্রেফতার করতে পারেনি। এ বিষয়ে বাহুবল থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নিকট জানতে চাইলে তিনি বলেন আসামীগণকে গ্রেফতারের জন্য পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করিতেছে। পুলিশ শিঘ্রই আসামীগণকে গ্রেফতার করিবে।

Tag :
About Author Information

Sirajul Islam

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

মেডিকেল টেকনোলজিষ্ট গৌতম এন্দ ও সহকারী শিক্ষিকা অলকা দেব দ্বয়ের বিরুদ্ধে হত্যা ও অস্ত্র মামলা দায়ের

Update Time : 08:24:00 pm, Monday, 10 March 2025