5:51 am, Thursday, 21 May 2026

জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট :: তিন দিনের সরকারি সফরে আগামী জুন মাসের প্রথম সপ্তাহে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সফরে তার সঙ্গে থাকবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্র ও সংশ্লিষ্ট নথিপত্র থেকে এ তথ্য জানা গেছে। আগামী ৫ থেকে ৮ জুন পর্যন্ত এ সরকারি সফর অনুষ্ঠিত হবে।

সফরকারী প্রতিনিধিদলে মোট পাঁচজন সদস্য থাকবেন।
জানা গেছে, তারা যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য পঞ্চম জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে অংশ নিতে যাচ্ছেন।

সম্মেলনে বিভিন্ন দেশের পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মধ্যে সহযোগিতা, শান্তিরক্ষা কার্যক্রম এবং আধুনিক নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলার নানা বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।
সফরসঙ্গীদের মধ্যে আরও রয়েছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (অপারেশন) খন্দকার রফিকুল ইসলাম, অতিরিক্ত উপমহাপরিদর্শক মো. আবদুল্লাহ আল-মামুন এবং স্বরাষ্ট্রমন্ত্রীর একান্ত সচিব মুহাম্মদ হাসনাত মোর্শেদ ভূঁইয়া।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সফরকালে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে আইনশৃঙ্খলা সহযোগিতা বাড়ানো, সন্ত্রাসবাদ ও সাইবার অপরাধ দমনে সমন্বয় জোরদার করা এবং বাংলাদেশ পুলিশের জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ভূমিকা আরও শক্তিশালী করার বিষয়েও আলোচনা হতে পারে। পাশাপাশি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ পুলিশের সক্ষমতা ও অভিজ্ঞতা তুলে ধরার বিষয়েও গুরুত্ব দেওয়া হতে পারে।

Tag :
About Author Information

Sirajul Islam

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উপলক্ষে মৌলভীবাজারে শোভাযাত্রা, ড্রিলিং ও আলোচনা সভা অনুষ্ঠিত

জাতিসংঘ পুলিশ শীর্ষ সম্মেলনে অংশ নিতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Update Time : 11:23:43 am, Tuesday, 19 May 2026