ডেস্ক রিপোর্ট: মৌলভীবাজার জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন উপ পরিচালক পদে পদোন্নতি পেলেন।
জনপ্রশাসনে দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের স্বীকৃতিস্বরূপ তিনি এ পদোন্নতি অর্জন করেন।
দীর্ঘদিন ধরে তিনি সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা তথ্য অফিসে দায়িত্ব পালনকালে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম, জনসচেতনতামূলক প্রচার এবং তথ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর এই পদোন্নতিতে জেলা তথ্য অফিসের কর্মকর্তা-কর্মচারীসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং শুভানুধ্যায়ীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানান।
তাঁরা আশা প্রকাশ করেন, নতুন দায়িত্বেও মো. আনোয়ার হোসেন দক্ষতা ও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করে তথ্য অধিদপ্তরের কার্যক্রমকে আরও গতিশীল করে সরকারে ভাবমুর্তি উজ্জল করবেন।

নিজস্ব প্রতিবেদক 





















