2:06 am, Wednesday, 15 July 2026

কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ

0-4064x3048-0-0-{}-0-12#

কুলাউড়া প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সদর ইউনিয়নে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ ৪০ জন কৃষকের মাঝে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (১৪ জুলাই) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে, ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রম সম্পন্ন হয়। এসময় উপস্থিত ছিলেন সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শহীদুল ইসলাম, উপজেলা এলজিইডি’র উপ সহকারী প্রকৌশলী ও সহায়তা বিতরণের দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসার তুহিনুর রহমান, ইউপি সচিব শিরীন আক্তার, ইউপি সদস্য ছালিক আহমদ ও রোশন মিয়া, সহায়তা যাচাই-বাছাই কমিটির শিক্ষক প্রতিনিধি পারভেজ হোসেন ভুঁইয়া, সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রব কাজল, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত বুলবুল, সহ-সভাপতি আব্দুল মতলিব প্রমুখ।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, ২০২৫-২০২৬ অর্থবছরে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী সাম্প্রতিক প্রবল বর্ষণে হাওরাঞ্চলে ক্ষতিগ্রস্ত প্রকৃত কৃষকদের মাঝে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় মে ও জুন মাসের জন্য পরিবার প্রতি ১৫ কেজি করে ৩০ কেজি চাল ও নগদ ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা বিতরণ করা হয় ৪০ জন কৃষকের মাঝে।

Tag :
About Author Information

Sirajul Islam

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলের সহায়তা পেল রাজনগরের একই পরিবারের ১১ দৃষ্টিপ্রতিবন্ধী

কুলাউড়া সদর ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে সহায়তা বিতরণ

Update Time : 11:45:52 am, Tuesday, 14 July 2026