7:11 am, Sunday, 15 November 2026

মেসির বিদায়ী ম্যাচে গ্যালারিতে থাকবেন ডি মারিয়া

ডেস্ক রিপোর্ট : আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ ম্যাচের সাক্ষী হতে মনুমেন্টাল স্টেডিয়ামে উপস্থিত থাকবেন অ্যাঞ্জেল ডি মারিয়া। বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা আগামী ৬ অক্টোবর বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে, আর সেই ম্যাচের মধ্য দিয়েই জাতীয় দলকে বিদায় বলবেন মেসি।

আর্জেন্টিনার এই বিদায়ী আয়োজন ঘিরে ইতোমধ্যে বিশেষ প্রস্তুতি শুরু হয়েছে। মেসির দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারের অন্যতম সতীর্থ ডি মারিয়াও জানিয়েছেন, তিনি মাঠে উপস্থিত থেকে এই বিশেষ মুহূর্তের অংশ হতে চান।

রোজারিও সেন্ট্রালের হয়ে আর্জেন্টিনো জুনিয়র্সের বিপক্ষে গুরুত্বপূর্ণ জয়ের পর সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন ডি মারিয়া। তিনি জানান, ৫ অক্টোবর রেসিং ক্লাবের হয়ে বানফিল্ডের বিপক্ষে ম্যাচ খেলার পর বুয়েনস এইরেসেই থেকে যাবেন তিনি।

ডি মারিয়া বলেন, ‘আমাকে তো স্টেডিয়ামে যেতে হবে, তাই না? আমাকে যেতে হবে এবং দেখতে হবে। আমরা ৫ অক্টোবর বানফিল্ডের বিপক্ষে খেলব, তাই সম্ভবত সেখানেই থাকব।

এটি আমার পথেই পড়বে, আমি সেখানে থাকব।’
মেসির আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিয়ে আবেগ প্রকাশ করেন সাবেক আর্জেন্টাইন উইঙ্গার। তার মতে, দীর্ঘদিনের অধিনায়ককে ছাড়া জাতীয় দলের নতুন অধ্যায় সহজ হবে না। ডি মারিয়া বলেন, ‘এটা কঠিন হবে, তাই না? এত বছর পর, লিও ছাড়া একটি দল কল্পনা করা কঠিন। আর্জেন্টিনা, আর্জেন্টাইন মানুষ এবং পুরো বিশ্বের জন্য সে যা দিয়েছে, তা অসাধারণ। আমরা তার শেষ দিনটি উপভোগ করব।’

বেনিনের বিপক্ষে ম্যাচটিই হবে আর্জেন্টিনার তিন ম্যাচের প্রীতি সিরিজে একমাত্র ম্যাচ, যেখানে মেসিকে দেখা যাবে। এই বিশেষ ম্যাচে তার দীর্ঘদিনের সতীর্থ রদ্রিগো ডি পল, নিকোলাস ওতামেন্দি ও জিওভানি লো সেলসোরও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।

এছাড়া ২০২২ কাতার বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা দলের সদস্যদেরও পরিবারসহ ম্যাচটি দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বলেন, ‘আমরা ২০২২ কাতার বিশ্বকাপে তার সঙ্গে থাকা সব বিশ্বচ্যাম্পিয়নকে আমন্ত্রণ জানিয়েছি, যাতে তারা পরিবারসহ এই ম্যাচে উপস্থিত থাকতে পারেন। এটি সব আর্জেন্টাইনের জন্য একটি অবিস্মরণীয় মুহূর্ত হবে।’

মনুমেন্টাল স্টেডিয়ামের সেই রাত শুধু মেসির বিদায়ের ম্যাচ নয়, বরং আর্জেন্টিনার ফুটবলের এক সোনালি প্রজন্মের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে। বিশ্বকাপ জয়ী অধিনায়ক, তার সতীর্থ এবং কোটি সমর্থকের আবেগের কেন্দ্রবিন্দু হবে ৬ অক্টোবরের সেই ম্যাচ।

Tag :
About Author Information

Sirajul Islam

সিলেটে পরীক্ষায় সেরা ২০জনের আবেদন ফি দেবে শাবিপ্রবি প্রশাসন

মেসির বিদায়ী ম্যাচে গ্যালারিতে থাকবেন ডি মারিয়া

Update Time : 07:25:38 am, Monday, 21 September 2026