12:47 am, Tuesday, 10 November 2026

কুলাউড়ায় মানুষের দোরগোড়ায় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সেবার কার্যক্রম

হাসান আল মাহমুদ রাজু : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রাউৎগাঁও ইউনিয়নে ১২ দিনব্যাপী বিশেষ কমিউনিটি জরিপ ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করে ৩০৭ জনকে শনাক্ত করেছেন বাংলাদেশ হেলথ প্রফেশনস ইনস্টিটিউটের (বিএইচপিআই) স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি (এসএলটি) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা। শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২০০ জনের কথা, ভাষা ও যোগাযোগজনিত সমস্যা পাওয়া গেছে।

২৬ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত পরিচালিত এ কার্যক্রমে বিনামূল্যে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়। ৮ নভেম্বর কুলাউড়ার ব্রাহ্মণবাজার ইউনিয়নের সিআরপিতে এ সেবা কার্যক্রম চলমান রয়েছে।

জরিপে শিক্ষার্থীরা বাড়ি বাড়ি গিয়ে কথা বলা, ভাষার বিকাশ, উচ্চারণ, কণ্ঠস্বর, শ্রবণজনিত যোগাযোগ এবং খাবার ও পানি গিলতে সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের শনাক্ত ও মূল্যায়ন করেন। পাশাপাশি উপজেলার বিভিন্ন স্কুল-কলেজে স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি, অটিজম, শিশুদের ভাষার বিকাশ ও যোগাযোগজনিত সমস্যা নিয়ে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন।

শিক্ষার্থীরা জানান, গ্রামীণ ও প্রান্তিক এলাকার অনেক মানুষ যোগাযোগজনিত সমস্যায় ভুগলেও প্রয়োজনীয় সেবা ও সচেতনতার অভাবে সময়মতো চিকিৎসা নিতে পারেন না। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সমস্যাগুলো দ্রুত শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা ও পুনর্বাসনসেবা পৌঁছে দেওয়া সম্ভব।

বিএইচপিআইয়ের স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি বিভাগের প্রভাষক মো. মনির হোসেনের তত্ত্বাবধানে শিক্ষার্থীরা এ জরিপ, থেরাপি ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। সংশ্লিষ্টরা মনে করেন, সময়মতো থেরাপি ও পারিবারিক সহযোগিতা নিশ্চিত করা গেলে যোগাযোগ দক্ষতা, আত্মনির্ভরশীলতা ও জীবনযাত্রার মান উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদনে শামস্ ফুডকে এক লাখ টাকা জরিমানা

কুলাউড়ায় মানুষের দোরগোড়ায় স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি সেবার কার্যক্রম

Update Time : 10:45:26 am, Sunday, 8 November 2026