2:50 am, Sunday, 22 November 2026

পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসেনি আর ডিসেম্বরেও আসবে না -এমপি শকু

হাসান আল মাহমুদ রাজু : মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপি আয়োজিত সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুলাউড়ায় এমপি শওকতুল ইসলামের নেতৃত্বে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২ টায় উপজেলা বিএনপি আয়োজিত সারাদেশে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে কুলাউড়ায় এমপি শওকতুল ইসলামের নেতৃত্বে বিএনপির বিশাল বিক্ষোভ মিছিল শেষে দলীয় কার্যালয়ে সামনে প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, ইতিহাস বলে কোনোদিন পতিত স্বৈরাচার এদেশে ফিরে আসবে না। সুতরাং যারা বলে ডিসেম্বরে আসবে সেই দুঃস্বপ্ন ভুলে যান, সেই দুঃস্বপ্ন কখনো বাংলার মাঠিতে হবেনা।
বিএনপি সরকার যতদিন থাকবে সৈরাচারের আগমন এদেশে হতে দেয়া হবেনা, যে স্বৈরাচার এদেশ থেকে পালিয়ে গেছে, তাদের আর ফিরে আসার সুযোগ নেই। পৃথিবীর ইতিহাস এর বাস্তব সাক্ষী। তাই ষড়যন্ত্রকারীদের চক্রান্ত সফল হবে না। এছাড়া পদবিধারী কোনো নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কেউ স্থানীয় নির্বাচনেও অংশগ্রহণের সুযোগ পাবে না বলে তিনি স্পষ্ট উল্লেখ করেন।
তিনি আরো বলেন, আগুন-সন্ত্রাস আওয়ামী লীগের পুরোনো রাজনৈতিক অপসংস্কৃতি। সন্ত্রাসীদের আক্রমণ থেকে আত্মরক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে পারবে। তবে আওয়ামী লীগের বিভিন্ন স্থানে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরও আইনশৃঙ্খলা বাহিনী মানবাধিকার লঙ্ঘন করে এমন কোনো পদক্ষেপ নেয়নি। তিনি প্রশাসনকে ধন্যবাদ জানান।

উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্ছু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজলের পরিচালনা মিছিলে আরো উপস্থিত ছিলেন
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাবেক সাধারণ সম্পাদক শামীম আহমদ চৌধুরী, সাবেক সহ-সভাপতি আজিজুর রহমান মনির, আলমগীর হোসেন ভুঁইয়া, সাবেক যুগ্ম সম্পাদক ময়নুল হক বকুল, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদরুল হোসেন খান, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, সাবেক সাংগঠনিক সম্পাদক সুফিয়ান আহমদ, বিএনপি নেতা সরোয়ার আলম বেলাল, জহিরুল ইসলাম খান খসরু, উপজেলা যুবদলের আহবায়ক জুবের আহমদ খান, সিনিয়র যুগ্ম আহবায়ক কাওসার আহমদ নিপার, যুগ্ম আহবায়ক আব্দুল মুহিত বাবলু, বিএনপি নেতা সুরমান আহমদ, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক রেজাউল আলম ভুঁইয়া খোকন, ছাত্রদলের আহবায়ক সুলতান আহমদ টিপু, সদস্য সচিব সাইফুর রহমান, যুগ্ম আহবায়ক মাসুদ রানা, ফারহান মুবিন,পৌর ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আতিক, কলেজ ছাত্রদলের সাবেক আহবায়ক মৌসুম সরকার, সদস্য সচিব আব্দুল্লাহ সালেহ চৌধুরী আলিফসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Tag :
About Author Information

Sirajul Islam

পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসেনি আর ডিসেম্বরেও আসবে না -এমপি শকু

পতিত স্বৈরাচার কোনোদিন এদেশে ফিরে আসেনি আর ডিসেম্বরেও আসবে না -এমপি শকু

Update Time : 12:06:30 pm, Saturday, 21 November 2026