শ্রীমঙ্গল প্রতিনিধি:: শ্রীমঙ্গলে করোনাভাইরাসের অতিমারিতে করোনা আক্রান্তদের জন্য জরুরী চিকিৎসা সামগ্রী প্রদান করেছে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকা (ইনক) । সংগঠনটি শ্রীমঙ্গলের করোনা আক্রান্ত রোগীদের জন্য বেশ কিছু জীবন রক্ষাকারী চিকিৎসা সামগ্রী প্রদান করেছে। শুক্রবার (২০ আগস্ট) সকালে শ্রীমঙ্গল ইনকের পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্্ের এর হল রোমে ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী’র কাছে এসব সামগ্রী হস্তান্তর করা হয়। ডা. হরিপদ রায়ের সভাপতিত্বে ও শিক্ষক জহর তরফদারের সঞ্চালনায় চিকিৎসা সামগ্রী প্রদান অনুষ্টানে জেলা আওয়ামী লীগের সাংগটনিক সম্পাদক অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, শ্রীমঙ্গল স্বাস্থ্যকমপ্লের আবাসিক অফিসার ডা. মোহাম্মদ আবু নাইম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি শেখ মো. লুৎফুর রহমান, শ্রীমঙ্গল পর্যটন শিল্প সংস্থার সভাপতি আবু সিদ্দিক মোহাম্মদ মুসা, অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা খোরশেদ আনোয়ার, কবি অভিনাশ আচার্য, সাংবাদি কাওছার ইকবাল প্রমূখ, উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্টানে শ্রীমঙ্গল এসোসিয়েশন অব আমেরিকার ইনকের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
12:02 pm, Wednesday, 18 November 2026
News Title :
শ্রীমঙ্গলে করোনা আক্রান্ত রোগীদের জন্য ইনকের পক্ষ থেকে চিকিৎসা সামগ্রী প্রদান
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 05:04:41 pm, Friday, 20 August 2021
- 449 Time View
Tag :
Popular Post



























