3:16 pm, Friday, 22 May 2026

কমলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ একজন আটক

কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৫নং কমলগঞ্জ সদর ইউনিয়ন থেকে ৪ কেজি গাঁজাসহ জহির মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করেছে কমলগঞ্জ থানা পুলিশ। গত শুক্রবার রাত সাড়ে ১১টায় তাকে আটক করা হয়। আটককৃত জহির মিয়া কমলগঞ্জ সদর ইউনিয়নের হুমেরজান এলাকার মস্তফা মিয়ার ছেলে।
কমলগঞ্জ থানা সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে শুক্রবার রাতে জহির মিয়ার বাড়ি থেকে ৪ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।
কমলগঞ্জ থানার উপ-পরিদর্শক সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কমলগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়েছে। আটক জহির মিয়াকে শনিবার (৯ অক্টোবর) সকালে মৌলভীবাজার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

স্থানীয় সরকার নির্বাচনে রক্তপাত বন্ধ করাই চ্যালেঞ্জ: সিইসি

কমলগঞ্জে ৪ কেজি গাঁজাসহ একজন আটক

Update Time : 10:35:11 am, Saturday, 9 October 2021