বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় ট্রাক, পিকআপ, ট্যাংক-লরি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের (রেজিঃ নং-২৪০৩) উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার রাতে বড়লেখা পৌর শহরের সিংহগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন জেলা ট্রাক, পিকআপ ও ট্যাংক-লরি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান অদুদ। নির্বাচনে চেয়ার প্রতীক নিয়ে মো. সাইফুর রহমান খলকু সভাপতি ও মই প্রতীক নিয়ে মো. জাবের উদ্দিন সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
2:33 pm, Wednesday, 18 November 2026
News Title :
বড়লেখা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি খলকু, সম্পাদক জাবের
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 11:33:52 am, Sunday, 31 October 2021
- 522 Time View
Tag :
Popular Post





























