8:19 am, Tuesday, 7 July 2026

ইরাকে ১১ ঘুমন্ত সেনাকে হত্যা

ডেস্ক রিপোর্ট :: ইরাকের সেনাবাহিনীর দিয়ালা প্রদেশের একটি ব্যারাকে ইসলামিক স্টেটের (আইএস) সন্দেহভাজন বন্দুকধারীরা ঘুমন্ত অবস্থায় থাকা ১১ সেনাকে হত্যা করেছে। শুক্রবার ভোরে আল-আজিম জেলায় এ ঘটনায় ঘটে।

সূত্র জানায়, রাজধানী বাগদাদ থেকে ১২০ কিলোমিটার উত্তরে পাহাড়ি এলাকার একটি ব্যারাকে এ হত্যাকাণ্ড ঘটেছে।

তাৎক্ষণিকভাবে কোনো গোষ্ঠীর পক্ষ থেকে হামলার দায় স্বীকার করা হয়নি এবং হামলার পরিস্থিতিও স্পষ্ট নয়। তবে নাম প্রকাশে অনিচ্ছুক দুই কর্মকর্তা জানান, আইএস যোদ্ধারা স্থানীয় সময় ভোর ৩টার দিকে ব্যারাকে ঢুকে। ঘুমন্ত সেনাদের গুলি করে তারা পালিয়ে যায়।

সূত্র জানায়, হামলার শিকার অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। এ ছাড়া আশেপাশের এলাকাগুলোয় নিরাপত্তাবাহিনী মোতায়েন করেছে কর্তৃপক্ষ।

সাম্প্রতিক মাসগুলোয় ইরাকের সেনাবাহিনীকে লক্ষ্য করে চালানো হামলাগুলোর মধ্যে অন্যতম ভয়াবহ শুক্রবারের এ হত্যাকাণ্ড।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জেলা তথ্য অফিসার আনোয়ার হোসেন উপপরিচালক পদে পদোন্নতি

ইরাকে ১১ ঘুমন্ত সেনাকে হত্যা

Update Time : 05:46:08 am, Saturday, 22 January 2022