5:36 am, Friday, 6 November 2026

রাজধানীতে তীব্র যানজটে ভোগান্তি

ডেস্ক রিপোর্ট : রাজধানীতে কয়েকদিন ধরে যানজট পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার পর থেকে এ পরিস্থিতিতে নতুন মাত্রা যুক্ত হয়েছে। সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন স্থানে যানজট নাগরিক দুর্ভোগ বাড়িয়ে তুলেছে। রাস্তায় যাত্রী সংখ্যা বেড়ে যাওয়ার পাশাপাশি মেট্রোরেল, ঢাকা উড়াল সেতু, বিভিন্ন স্থানে সড়ক নির্মাণ ও প্রশস্তকরণ কাজের জন্য চলাচলের রাস্তা কমে গেছে রাজধানীতে।

সিএনজিচালিত অটোরিকশাচালক মঈন উদ্দিন আহমেদ বলেন, চার দিন ধরে রাজধানীতে যানজট তীব্র আকার ধারণ করেছে। এ কারণে আমাদের ট্রিপ কমে গেছে। আগে যেখানে দিনে ৩-৪ হাজার টাকা আয় করা যেত সেখানে এখন ১ হাজার টাকাও আয় করতে পারছি না।

মোটরসাইকেল চালক মানিক মিয়া বলেন, মিরপুর-১ নম্বর থেকে মতিঝিল পর্যন্ত যেতে আগে প্রায় ৪০ মিনিট লাগত, এখন লাগে প্রায় ২ ঘণ্টা। আমাদের ট্রিপও কমে গেছে।

ফার্মগেট বাস বে-এর কাছে বাসের জন্য অপেক্ষারত যাত্রী সজীব হোসেন বলেন, যানজট থাকায় ফিরতি বাস আসতে দেরি হচ্ছে। তাই অপেক্ষার প্রহর দীর্ঘ হচ্ছে। বিমানবন্দরের দিকে যাওয়ার জন্য কোনো বাস পাচ্ছি না।

Tag :
About Author Information

Sirajul Islam

সাংবাদিক এহসানুল হকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

রাজধানীতে তীব্র যানজটে ভোগান্তি

Update Time : 09:52:47 am, Wednesday, 9 March 2022