9:18 pm, Friday, 29 May 2026

মোক্তার আলীর ছক্কায় সাকিবের কাছে তামিমের হার

ক্রীড়া ডেস্ক :: বিকেএসপি ফোর-এ লিজেন্ডস-প্রাইম ব্যাংকের লড়াইটা ছিল সাকিব ভার্সেস তামিমেরও। চলমান ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে দু’জনেরই প্রথম ম্যাচ।

প্রথম ম্যাচেই দুই সেরার লড়াই। এই লড়াইয়ে লিজেন্ডসের সাকিবের অলরাউন্ড পারফরমেন্সের (২/১৯ ও ২১) কাছে হেরেছে তামিমের প্রাইম ব্যাংক।

মোক্তার আলীর ছক্কায় ২ বল হাতে রেখে প্রাইম ব্যাংককে ৩ উইকেটে হারিয়ে শিরোপা পুনরুদ্ধারের আশা বাঁচিয়ে রেখেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

মোহামেডান থেকে মিউচ্যুয়াল ক্লিয়ারেন্স নিশ্চিত করে যুক্তরাষ্ট্র থেকে উড়ে এসেছেন বুধবার সাকিব আল হাসান। কোনো বিশ্রাম না নিয়েই লিজেন্ডস অব রূপগঞ্জের হয়ে সুপার লিগের দ্বিতীয় রাউন্ডে খেলেছেন বিশ্বসেরা অলরাউন্ডার।

প্রস্তুতি ছাড়া খেলতে নেমে করেছেন দারুণ বোলিং (৭-১-১৯-২)। দ্বিতীয় বলে তামিমকে (৮) শট খেলতে প্রলুব্ধ করে মিড উইকেটে ক্যাচ দিতে বাধ্য করেছেন। নাসিরকে (৪) উইকেটের পেছনে ক্যাচ দেয়ার ফাঁদে ফেলেছেন।

আগের দিন বৃষ্টির কারণে বিলম্বে শুরু হওয়া ৩৩ ওভারের ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে মাশরাফির লিজেন্ডস শুরুতেই প্রাইম ব্যাংককে নামিয়ে এনেছে ব্যাকফুটে। স্যাঁতসেতে পিচের সুবিধা নিয়েছেন সাকিব (২/১৯), মাশরাফি (২/৩৩), চিরাগ জানি (২/২০)।

এক পর্যায়ে প্রাইম ব্যাংকের স্কোর ছিল ৪৮/৫। সেখান থেকে ৬ষ্ঠ জুটির ৬৭ রানে ঘুরে দাঁড়ালেও প্রাইম ব্যাংকের শেষ ৫ উইকেট পড়েছে মাত্র ১৩ রানে। এক এন্ড আগলে রেখে ব্যাটিং করে স্ট্রাইকে মনোযোগী ছিলেন এনামুল হক বিজয়। লিস্ট ‘এ’ মর্যাদার ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের এক আসরে সর্বোচ্চ ৮১৪ রানের রেকর্ড ছিল ২০১৮-১৯ ক্রিকেট মৌসুমে প্রাইম দোলেশ্বর ওপেনার সাইফ হাসানের।

বৃহস্পতিবার ৯১ বলে ৬ চার, ১ ছক্কায় ৭৩ রানের ইনিংসে সেই রেকর্ড টপকে বিজয়ের রান ১২ ম্যাচে ৮৭৮ রান। সেঞ্চুরির পথে ছিলেন বিজয়। হাতে ছিল ৪ ওভার। তবে আল আমিনের বলে বোল্ড আউটে থেমেছেন বিজয় ৭৩ রানে।

৩৩ ওভারে ১৫৩ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং পাওয়ার প্লে-তে দুর্দশার কবলে পড়েছে লিজেন্ডস (২৬/৩)। সাকিব যখন রান আউটে ফিরেছেন (৩৪ বলে১ চার-এ ২১) তখন দলের স্কোর ৮৪/৭। শেষ৭৭ বলে ৬৯ রানের টার্গেট শেষ তিন উইকেটে অসম্ভব বলেই ধরে নিয়েছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। তবে অবিচ্ছিন্ন ৮ম জুটিতে তানভির-রুম্মানের ৭০ রানে অসম্ভবকে সম্ভবে পরিণত করেছে লিজেন্ডস অব রূপগঞ্জ।

শেষ ৩ ওভারে জয়ের জন্য টার্গেট ছিল ৩১ রান। শেষ ওভারে জয়ের জন্য টার্গেট ছিল ৯ রান। শেষ ৩ বলে ৫ রানের টার্গেট কঠিনই মনে হচ্ছিল। তবে ৩৩ তম ওভারে মেহেদীর ৪র্থ বলে লং অফের উপর দিয়ে মোক্তার আলীর ছক্কায় অসাধ্য সাধন করেছে লিজেন্ডস।

৪৫ বলে ২ চার, ২ ছক্কায় ম্যাচ সেরা মোক্তার আলী ৩৯ রানে ব্যাটিংয়ে ছিলেন। ৩৯ বলে ৪ বাউন্ডারিতে তানভির ছিলেন ৩১ রানে ব্যাটিংয়ে। অফ স্পিনার শেখ মেহেদী (২/৩২)ও বাঁ হাতি স্পিনার রাকিবুল (২/৩৬) ২টি করে উইকেট পেয়েছেন। এই ম্যাচ জিতে লিজেন্ডসের সংগ্রহ ১২ ম্যাচে ১৮, হেরে যাওয়ায় প্রাইম ব্যাংকের সংগ্রহ ১৪ পয়েন্ট।

প্রাইম ব্যাংক: ১৫২/১০ (৩১.২ ওভারে)
লিজেন্ডস অব রূপগঞ্জ : ১৫৪/৭ (৩২.৪ ওভারে)
ফল: লিজেন্ডস অব রূপগঞ্জ ৩ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মোক্তার আলী ( লিজেন্ডস)।

Tag :
About Author Information

Sirajul Islam

মৌলভীবাজার জুয়া ও মাদকের ভয়াবহ বিস্তার-অপরাধের ঝুঁকিতে শহর, ধ্বংসের পথে কিশোর-যুব সমাজ (পর্ব-১)

মোক্তার আলীর ছক্কায় সাকিবের কাছে তামিমের হার

Update Time : 07:47:53 am, Friday, 22 April 2022