11:14 am, Thursday, 14 May 2026

শপথ নিলেন কুমিল্লা সিটির মেয়র রিফাত

ডেস্ক রিপোর্ট :: মেয়র হিসেবে শপথ নিয়েছেন কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে নৌকা প্রতীকে বিজয়ী আরফানুল হক রিফাত। তাকে শপথ পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে আজ মঙ্গলবার সকালে শপথ নেন রিফাত। এ সময় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত ছিলেন সরকারপ্রধান।

রিফাতের শপথের পর শপথ নিয়েছেন কুমিল্লা সিটির নির্বাচনে বিজয়ী সব কাউন্সিলর। তাদের শপথ পড়ান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী তাজুল ইসলাম।

আগের দুইবারের পরাজয়ের স্মৃতি ভুলে তৃতীয় দফায় কুমিল্লায় জয় পেয়েছে আওয়ামী লীগ। গত ১৫ জুনের নির্বাচনে দুইবারের মেয়র মনিরুল হক সাক্কুকে হারিয়ে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আরফানুল হক রিফাত।

অবশ্য লড়াই ছিল হাড্ডাহাড্ডি। নৌকা নিয়ে রিফাত ভোট পেয়েছেন ৫০ হাজার ৩১০টি, ঘড়ি প্রতীকে সাক্কুর পক্ষে রায় দিয়েছেন ৪৯ হাজার ৯৬৭ জন। ভোটের ব্যবধান ছিল মাত্র ৩৪৩টি।

বেসরকারিভাবে নির্বাচিত হওয়ার ২০ দিন পর মেয়র হিসেবে শপথ নিলেন রিফাত। করপোরেশনে প্রথম বৈঠকের দিন থেকে পরবর্তী পাঁচ বছর কুমিল্লা সিটির নগরপিতা হিসেবে দায়িত্ব পালন করবেন তিনি।

Tag :
About Author Information

Sirajul Islam

‘হাইল হাওরে’ মাহমুদ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ

শপথ নিলেন কুমিল্লা সিটির মেয়র রিফাত

Update Time : 09:56:35 am, Tuesday, 5 July 2022