7:06 am, Sunday, 15 November 2026

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে মারামারির ঘটনায় গ্রেফতার ৩৯১

ক্রীড়া ডেস্ক :: এশিয়া কাপের সুপার ফোরে পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এই ঘটনায় এ পযর্ন্ত গ্রেফতার হয়েছেন অন্তত ৩৯১ জন।

বাঁচামরার লড়াইয়ে পাকিস্তানকে প্রায় ধরাশায়ী করেই ফেলেছিল আফগানিস্তান। তবে শেষ ওভারে নাসিম শাহর দুই ছক্কায় ১ উইকেটের রুদ্ধশ্বাস জয় পায় পাকিস্তান। মাঠে সেদিন তর্কে জড়িয়ে হাতাহাতিতে লিপ্ত হন আফগানিস্তান ও পাকিস্তানের দুই খেলোয়াড়। ফরিদ আহমাদ ও আসিফ আলীকে অবশ্য সে কারণে শাস্তির মুখোমুখি হতে হয়েছে। দুজনের ম্যাচ ফির ২৫ শতাংশ কাটা হয়েছে, দুই জনই পেয়েছেন একটি করে ডিমেরিট পয়েন্ট।

মাঠের বাইরেও উত্তেজনা ছড়িয়েছে এই ম্যাচ। সেদিন শারজাহর গ্যালারিতে উপস্থিত আফগান সমর্থকরা ম্যাচ হেরে চড়াও হন পাকিস্তান সমর্থকদের ওপর। এর পর পাকিস্তানিরাও পাল্টা জবাব দিলে রণক্ষেত্রে রূপ নেয় স্টেডিয়ামের গ্যালারি। বেশ কিছু ভিডিওতে দেখা যায় পাক সমর্থকদের দিকে চেয়ার খুলে ছুঁড়ে মারছেন আফগান সমর্থকরা।

এতে করে যে মাঠের অবকাঠামো ক্ষতিগ্রস্থ হয়েছে, তা বলাই বাহুল্য। আমিরাতের পুলিশ চটেছে এই কারণেই। সব মিলিয়ে ৩৯১ সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। যার মধ্যে ৯৭ জন দর্শককে শ্রীঘরে নেওয়া হয়েছে মাঠের অবকাঠামোর ক্ষতি করার কারণে। এছাড়াও ১১৭ সমর্থককে গ্রেফতার করা হয়েছে প্রতিপক্ষ সমর্থকদের আক্রমণের দায়ে।

Tag :
About Author Information

Sirajul Islam

সিলেটে পরীক্ষায় সেরা ২০জনের আবেদন ফি দেবে শাবিপ্রবি প্রশাসন

পাকিস্তান-আফগানিস্তান ম্যাচে মারামারির ঘটনায় গ্রেফতার ৩৯১

Update Time : 10:06:11 am, Saturday, 10 September 2022