10:41 pm, Saturday, 23 May 2026

কবে মা হবেন আলিয়া, জানা গেল দিনক্ষণ

বিনোদন ডেস্ক : বলিউড তারকা আলিয়া ভাটের কোলজুড়ে নতুন অতিথির আগমনের দিন ক্রমশ ঘনিয়ে আসছে। সেজন্য প্রস্তুত তার কাছের মানুষেরা। রণবীরের মা নীতু কাপুরও প্রস্তুত ছেলের ঘরের সন্তানকে বরণ করে নিতে।

এদিকে সবার মনে একটাই প্রশ্ন—কবে মা হবেন আলিয়া? কবে আসবে সেই সুদিন? সেই উত্তর দিলেন এই অভিনেত্রীর এক ঘনিষ্ঠজন। ভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন, চিকিৎসক বলেছেন, ২০ নভেম্বর মা হবেন আলিয়া।

এ প্রসঙ্গে রণলিয়ার ওই ঘনিষ্ঠজন বলেন, ‘মুম্বাইয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে ভর্তি করা হবে আলিয়া ভাটকে। আশা করা হচ্ছে, আাগামী ২০ নভেম্বর সেখানে প্রথম সন্তানের জন্ম দেবেন আলিয়া।’

বিয়ের আড়াই মাসের মধ্যেই অন্তঃসত্ত্বা হন আলিয়া। গত ২৭ জুন প্রথম সামাজিক যোগাযোগমাধ্যমে মা হওয়ার সংবাদ দেন তিনি। এদিন হাসপাতাল থেকে ইনস্টাগ্রামে ছবি প্রকাশ করেন তিনি। ক্যাপশনে লেখেন—আমাদের সন্তান শিগগিরই আসছে। এ সময় তার পাশে ছিলেন রণবীর কাপুর।

Tag :
About Author Information

Sirajul Islam

Popular Post

মৌলভীবাজার জেলায় সিলেট রেঞ্জের নবাগত ডিআইজির আগমন

কবে মা হবেন আলিয়া, জানা গেল দিনক্ষণ

Update Time : 06:45:45 am, Wednesday, 19 October 2022